খবরবাংলা ডেস্ক :
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত একদিনে ১৭২ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ৯২০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৫১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এ পর্যন্ত দেশের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৯০৭ জন।
এ সময়ে মোট ৯৬ হাজার ৮৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











