খবরবাংলা ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।











