সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
in আন্তর্জাতিক, বিশ্ব
A A
ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)-এর আওতায় জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটি জুন মাসে ট্রাম্পের ওই পোস্টটি আয়োজন করেছিল। পোস্টে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছিল।

আরও পড়ুন

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ভারী বৃষ্টিতে প্লা’বি’ত ৭০ হাজার তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

প্রতিবেদনে বলা হয়, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন ব্যক্তি। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত সরকার। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফারার আওতায় জমা দেওয়া নথিতে মার্কারি জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি পোস্টের কথা উল্লেখ করেছে। নথি অনুযায়ী, পোস্টটি আয়োজনের দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি।

এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন আরেকটি প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করার কথা জানিয়েছে। চলতি বছরের মে ও জুন মাসে এসব যোগাযোগের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির সর্বশেষ ফারা-সংক্রান্ত নথিতে এসব ফোনালাপকে তাদের ‘রাজনৈতিক কর্মকাণ্ডের’ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক। ২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছিল ভারত সরকার। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হয়।

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার ডলার দেওয়ার কথা ছিল।

চুক্তির নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ, কার্যকর পরিকল্পনা এবং সরকারি পর্যায়ে যোগাযোগে সহায়তা দেওয়ার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির। এ জন্য যুক্তরাষ্ট্রের সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।

নথি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান ভারতীয় পক্ষের সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ফোনালাপের ব্যবস্থা করে। এসব কর্মকর্তার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।

রুবিওর ভারত সফরের পর জুন মাসেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করা হয়। সে সময় ভারতীয় পক্ষ কথা বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ কার্যালয়ের পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা) অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিনিধিদের নির্দিষ্ট সময় পরপর তাঁদের মক্কেলের সঙ্গে সম্পর্ক, সম্পাদিত কাজ এবং এর বিনিময়ে পাওয়া অর্থের তথ্য প্রকাশ করতে হয়।

বিদেশি সরকারের স্বার্থে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ ও প্রভাব বিস্তারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই এ আইনের মূল উদ্দেশ্য।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এসএইচডব্লিউ পার্টনার্সজেসন মিলারট্রাম্প-মোদিট্রুথ সোশ্যালডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিফারা আইনভারত সরকারভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কমার্কারি পাবলিক অ্যাফেয়ার্সমার্কিন রাজনীতিমার্কিন লবিস্টলবিংহোয়াইট হাউস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ। পাসপোর্ট নবায়নের মাধ্যমে তাঁকে দেশে ফেরানো হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন...

গাজায় ভারী বৃষ্টিতে প্লা'বি'ত ৭০ হাজার তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

গাজায় ভারী বৃষ্টিতে প্লা’বি’ত ৭০ হাজার তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

গাজায় ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে ভিজে গেছে বিছানা, কম্বল ও কার্পেট। নষ্ট হয়েছে পরিবারের জন্য কষ্ট করে জোগাড় করা সামান্য...

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, দেশে ফেরার প্রস্তুতি?

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, দেশে ফেরার প্রস্তুতি?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা নয়াদিল্লিতে...

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
0

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

Next Post

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বেশষ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In