রবিবার, আগস্ট ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় ৩৩ হাজার ৪২৩ কোটি টাকা (৩.৪৪ বিলিয়ন ডলার) ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ দুই মেগা প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় জাপানি প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে দুটি সেতু নির্মাণে আগ্রহের কথা জানায়। সভায় ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতুকে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন

ডলারের দামে লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৫৭ বিলিয়ন ডলার

জানা গেছে, পিপিপি নীতিমালা অনুযায়ী সেতু নির্মাণে বেসরকারি বিনিয়োগ থাকলেও ভূমি অধিগ্রহণের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, ট্রানজ্যাকশন পরামর্শক নিয়োগ এবং রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) আহ্বানের পর চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে।

সভায় বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির সরকারি ও কূটনৈতিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ভোলা-বরিশাল সেতু হবে দেশের দীর্ঘতম প্রস্তাবিত ১০.৮৬ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। সেতুটি নির্মিত হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং দ্বীপ জেলা ভোলার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। একই সঙ্গে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের আশা।

শরীয়তপুর-চাঁদপুরে ফেরির বিকল্প মেঘনা নদীর ওপর নির্মাণের পরিকল্পনা থাকা ৮ কিলোমিটার দীর্ঘ শরীয়তপুর-চাঁদপুর সেতুর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৯৫৭ কোটি টাকা। সেতুটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। খুলনা ও চট্টগ্রামের মধ্যকার দূরত্বও প্রায় ৯০ কিলোমিটার কমে আসবে।

ভোলা-লক্ষ্মীপুর সেতুতেও জাপানের আগ্রহ একই বৈঠকে ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পও জাপানি প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করা হয়। প্রকল্পটি আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছে জাপান।

পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম বড় অবকাঠামো প্রকল্পে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবকাঠামোজাপানদক্ষিণাঞ্চলপিপিপিবাংলাদেশ-জাপানভোলা-বরিশাল সেতুমিয়াগাওয়া কেনসেটসুযোগাযোগ ব্যবস্থাশরীয়তপুর-চাঁদপুর সেতুসেতু বিভাগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডলারের দামে লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ডলারের দামে লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

আমদানি দায় পরিশোধে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক বাজার ও রেমিট্যান্স চ্যানেল থেকে ১২৩ টাকা ৮২...

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৫৭ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৫৭ বিলিয়ন ডলার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
0

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেন...

দেশে আবার কমল সোনার দাম

দেশে আবার কমল সোনার দাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ...

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২৬ — শ্রাবণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

আন্তর্জাতিক বাজারে সামান্য বেড়েছে সোনার দাম। তেলের দাম কমে আসা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড)–এর আসন্ন সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে...

জ্বালানি সংকটে শিল্প উৎপাদনে বড় পতন, ঋণাত্মক প্রবৃদ্ধি জানালো বিবিএস

জ্বালানি সংকটে শিল্প উৎপাদনে বড় পতন, ঋণাত্মক প্রবৃদ্ধি জানালো বিবিএস

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

দেশে জ্বালানি সংকট, দুর্বল রপ্তানি চাহিদা এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপে শিল্প খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে উৎপাদনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত...

Next Post
রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

সর্বেশষ

নাগরপুরে নবাগত ইউএনও লিখন বনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে নবাগত ইউএনও লিখন বনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের বন্ধু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের বন্ধু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
ডেভিড ইমন ও পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমন ও পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In