খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
উল্লেখ্য, এক ভরি সোনার পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত সোনার দামের সঙ্গে মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











