রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

ভোটের মাঠে কে এগিয়ে, আওয়ামী লীগ নাকি সিদ্দিকী পরিবার?

মে ১৯, ২০২৪ — জ্যৈষ্ঠ ৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও আজাদ সিদ্দিকী
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও আজাদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে একমাত্র কালিহাতী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক নেতা প্রার্থী হয়েছেন।

তিনি হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা।

আরও পড়ুন

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

এই নির্বাচনে আওয়ামী লীগের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রাজনীতিতে বহুল আলোচিত “সিদ্দিকী পরিবার” এর ছোট ছেলে আজাদ সিদ্দিকী।

আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই।

তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)।

আজাদ সিদ্দিকী বর্তমানে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাথে যুক্ত।

দুই প্রার্থীর প্রকৃত অবস্থা ও অবস্থান –

স্থানীয়রা জানান, সিদ্দিকী পরিবার জাতীয় সংসদ নির্বাচনের মতো কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয়ী হয়ে তাদের রাজনৈতিক অবস্থান আরো সংহত করতে চাইছে।

অপরদিকে, আওয়ামী লীগ সিদ্দিকী পরিবারের আধিপত্য রোধ করতে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে।

দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই কালিহাতীতে সিদ্দিকী পরিবারের একটি প্রভাব রয়েছে।

এই পরিবারের আলাউদ্দিন সিদ্দিকী (লতিফ সিদ্দিকীর দাদা) অবিভক্ত ভারতের কংগ্রেজের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রেখেছেন।

আলাউদ্দিন সিদ্দিকীর নাতি আব্দুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন।

তার স্ত্রী লায়লা সিদ্দিকী ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন।

২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লতিফ সিদ্দিকী মন্ত্রীত্ব লাভ করেন।

২০১৪ সালে হজ¦ ও তবলীগ জামাত নিয়ে নেতিবাচক মন্তব্য করার তাকে দল থেকে বহিস্কার ও মন্ত্রীসভা থেকে অপসারণ করা হয়।

লতিফ সিদ্দিকী বিগত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন।

তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে তার পাশে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী।

এবার আজাদ সিদ্দিকী তার বড় দুই ভাইয়ের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

লতিফ সিদ্দিকী সরাসরি নির্বাচনের মাঠে না নামলেও নেপথ্যে থেকে ভাইয়ের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন তাদের অনুসারীরা।

অপরদিকে, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীও ছোট ভাইয়ের পক্ষে নিয়মিত গণসংযোগ করে চলেছেন।

স্থানীয়রা আরো জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে লতিফ সিদ্দিকীর যেসব কর্মীরা মাঠে কাজ করেছেন; তাদের নিয়েই আজাদ সিদ্দিকী উপজেলা নির্বাচনে কাজ করছেন।

অপরদিকে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে লতিফ সিদ্দিকীর যেসব কর্মীরা মাঠে কাজ করেছেন; তাদের নিয়েই আজাদ সিদ্দিকী উপজেলা নির্বাচনে কাজ করলেও “লতিফ সিদ্দিকী আর আজাদ সিদ্দিকী এক না” বলে মন্তব্য করছেন অনেকেই।

ভোটের মাঠের সাবেক সাংসদের ভূমিকা –

জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য হাসান ইমাম খানের (সোহেল হাজারী) গাঁ ছাড়া ভাব থাকলেও উপজেলা পরিষদ নির্বাচনে সরাসরি আনোয়ার মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

যদিও এই উপজেলা পরিষদ নির্বাচন দলীয় নির্বাচন  নয়।

সে ক্ষেত্রে তার ভূমিকা অনেকটা রহস্যজনক বলে মনে করছেন অনেক নেতা-কর্মী।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের প্রতিটি শাখার নেতারা আনোয়ার মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন বলেও জানা গেছে।

অনেকেই জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা (আনারস), পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আকরুজ্জামান  আকতার (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার বৃষ্টি (ফুটবল) তিনজন মিলে একটি প্যানেল তৈরি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা জানান, আখতার ও বৃষ্টি সাবেক এমপি’র প্রার্থী।

তাদের সাথে আনোয়ার মোল্লার প্যানেল তৈরির শর্তে সাবেক এমপি তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে হাসান ইমান খান (সোহেল হাজারী) কোন জবাব না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সভাপতির ভূমিকা –

দলের একটা নির্ভরযোগ্য সূত্র জানায়, কালিহাতী উপেজলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদারকে নির্বাচনী প্রচারণায় খুব একটা দেখা যায় নি।

 সাবেক সংসদ সদস্য হাসান ইমাম খান (সোহেল হাজারী)’র সাথে দ্বন্দ্বের কারণে তিনি এই নির্বাচনী প্রচারণায় খুব একটা অংশ নিচ্ছেন না।

নিজ ইউনিয়নের বিভিন্ন সভায় তাকে দেখা গেছে বলে জানিয়েছ সূত্রটি।

এই বিষয়ে সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, এই অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। এই গুলো দল ও দলের প্রার্থীর বিরুদ্ধে ষঢ়যন্ত্র।

আনোয়ার মোল্লা আমাদের আওয়ামী লীগের প্রার্থী, তাকে বিজয়ী করানোই আমার একমাত্র লক্ষ্য।

ভোটের মাঠ ঘুরে দেখা –

এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী, দিন মজুর সহ অনেকেই বলেন, নির্বাচন জমে উঠছে। তাদের ভাষ্যমতে, এই নির্বাচন মূলত আওয়ামী লীগ ও সিদ্দিকী পরিবারের মধ্যে। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

উপজেলার পটল বাজার ঘুরে কথা হয় কয়েকজন ভোটারের সাথে।

বেশ কয়েকটি চায়ের স্টলে চা পান করার সময় ভোটাররা জানান, এই চর এলাকায় মূলত আনারস ও মোটরসাইকেলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

দুই প্রার্থীর বক্তব্য –

আনোয়ার হোসেন মোল্লা বলেন, নির্বাচনে আমি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক প্লাটফর্মে আনতে পেরেছি। জনগণের কাছ থেকে ভালো সারা পাচ্ছি।

আজাদ সিদ্দিকীকে ইঙ্গিত করে বলেন, তিনি নির্বাচনের আগে টাঙ্গাইল থেকে এসে কালিহাতীর ভোটার হয়েছেন।

আমি কালিহাতীর মানুষের মাঝেই আছি। তাই জনগণ আমাকেই ভোট দিবে বলে বিশ্বাস করি।

আজাদ সিদ্দিকী বলেন, কালিহাতীর প্রতিটি অঞ্চলের ভোটারদের কাছে থেকে আমি ভালো সারা পাচ্ছি; তারা আমাকে সমর্থন ও দোয়া-আশির্বাদ করছেন।

তারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগউত্তপ্তউপজেলা পরিষদ নির্বাচনকালিহাতীমাঠযুদ্ধসিদ্দিকী পরিবার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৪৭)। তার বাড়ি রাজশাহী জেলায়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের...

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশে চলমান অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দলের...

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ সহজে আর কোনো গণঅভ্যুত্থানে অংশ নেবে না। তার মতে, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান...

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা...

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

Next Post

ভূঞাপুরে ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবা‌ড়ি‌সহ নির্বাচনী ক্যাম্পে হামলার অ‌ভিযোগ

সর্বেশষ

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In