সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ইতিহাস ঐতিহ্য

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলবাসীর আতঙ্কের দিন

মে ১৩, ২০২২ — বৈশাখ ৩০, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৬:১২ পূর্বাহ্ণ
in ইতিহাস ঐতিহ্য, দুর্যোগ ও দুর্ঘটনা
A A

১৯৯৬ সালের ১৩ মে ভয়াবহ টর্নেডোর পর

অতিথি প্রতিবেদক রাইসুল ইসলাম লিটন : ১৯৯৬ সালের ভয়াল ১৩ মে দিন ছিল সোমবার।এই দিনে টাঙ্গাইলের কালিহাতী, গোপালপুর, বাসাইল-সখীপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় ৫ মিনিট স্থায়ী ভয়াবহ টর্নেডো।

আরও পড়ুন

কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সেই টর্নেডোর ছোবলে জেলায় প্রাণ হারায় ৫২৩ জন আর ৩০ হাজার লোক আহত হয়। মুর্হুতেই লন্ডভন্ড হয়ে যায় ৪০টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় ৮৫ হাজার ঘর-বাড়ি, ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৭টি মসজিদ, ১৪টি মন্দির।

ঝড়ে ২০০ একর বোরো জমির পাকা ধান নষ্ট হয়ে যায়। ১০ হাজার গৃহপালিত পশু-পাখি মারা যায়।

সেই দিনের কথা মনে পড়লে ভয়ে আজও আতকে উঠে টাঙ্গাইলবাসী।

আজও স্বজন হারানোদের বোবা কান্নায় ভারি আকাশ-বাতাস। দেখতে দেখতে পা দিল ২৬ বছরে।

এই দিনটিকে স্বরণ করে প্রতি বছর কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন কালিহাতী উপজেলার রামপুর-কোকরাইল গ্রামের স্বজন হারানো পরিবারগুলো।

মসজিদে মসজিদে করা হয় বিশেষ মোনাজাত। আজও দিন ব্যাপী আয়োজন করা হয়েছে কাঙ্গালী ভোজের।

কি ঘটেছিল সেই দিন –

ওই দিনই বিকাল সোয়া ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা রামপুর- কুকরাইল গ্রামে উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়।

১৯৯৬ সালের ১৩ মে ভয়াবহ টর্নেডোর পর

রামপুর ও কুকরাইল গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ৫ মিনিটের এই ঘূর্ণিঝড়ে দুই গ্রামের একই পরিবারের সাতজনসহ ১০৫ নারী-পুরুষ ও শিশু নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়।

অনেক ঘর-বাড়ি, গাছ-পালা, গবাদিপশু নিশ্চিহ্ন হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ও নলকূপের ওপরের অংশ ও দালানের ছাদ পর্যন্ত উঠে যায়।

বস্ত্রহীন ক্ষতবিক্ষত নর-নারীর দেহ, কৃষিজমি, জঙ্গল, পুকুর-ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে গণকবরে একত্রে দাফন করা হয় ৭৭ জনকে।

গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে শুরু হওয়া প্রায় ৫ মিনিটের স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় (টর্নেডো) আলমনগর ইউনিয়ন হয়ে মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে শেষ হয়।

মাত্র ২ মিনিটের ছোবলে গোপালপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৬টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়, নিহত হন ১০৪ জন।

বাসাইলের মিরিকপুরে ধান কাটার মৌসুম থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার ধানকাটা শ্রমিক জড়ো হয়ে ছিলেন এ অঞ্চলে।

ঝড় থেকে রক্ষা পেতে মিরিকপুর-সৈদামপুর ধানের মাঠের আতঙ্ক গ্রস্ত বহু ধান কাটার শ্রমিক মিরিকপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়ে ছিলেন।

ওই দিন বিকাল ৫টা ২০ মিনিটের দিকে উত্তর দিক থেকে ধেয়ে আসা প্রায় ৫ মিনিটের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় (টর্নেডো) এর ছোবলে স্কুল ভবন বিধ্বস্ত হওয়ায় তারা সেখানেই চাপা পড়ে মারা যান ১১ জন।

খবরবাংলা

এলাকার বহু লোক নিখোঁজ হন। পরের দিন তাদের লাশ খোঁজ মেলে পার্শ্ববর্তী নদী, পুকুর, খাল ও বিলে; মৃত মানুষ, গবাদিপশু ও মাছের দুর্গন্ধে বাসাইলের বাতাস ভারি হয়ে গিয়েছিল।

বাসাইল উপজেলার ১৭ গ্রামের ৫ হাজার পরিবারের প্রায় সাড়ে ২৫ হাজার লোক ক্ষতিগ্রস্থ হয়; তিন হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়।

তাই আজো কালো মেঘের আনাগোনা দেখলে বাসাইলের মানুষের মনে ভেসে ওঠে মিরিকপুরের সেই ঝড়ের স্মৃতি।

সেই ৫ মিনিটের স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় (টর্নেডো) টাঙ্গাইল জেলার সবকিছু ধ্বংশ করে দেয়; ঐ সময় বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন এগিয়ে আসেন।

আজও পঙ্গুত্বকে বরণ করে বেঁচে আছেন অনেকেই। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলখবরবাংলাটাঙ্গাইল খবরটাঙ্গাইল জেলা সংবাদভয়াবহ টর্নেডোমিরিকপুর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় তা স্থগিত...

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,...

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে...

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবক আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের সদস্যসহ চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে...

Next Post

ঘাটাইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল, বিরাজ করছে আতঙ্ক

সর্বেশষ

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
দেলদুয়ারে স্পন্দনবির মেধাবৃত্তি, ১৫৭ শিক্ষার্থী পেল নগদ অর্থ

দেলদুয়ারে স্পন্দনবির মেধাবৃত্তি, ১৫৭ শিক্ষার্থী পেল নগদ অর্থ

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
সংসদ ভবনে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

সংসদ ভবনে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস, কঠোর বার্তা বিজিবির

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস, কঠোর বার্তা বিজিবির

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In