শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

আপন ছোট ভাইদের হাঁটার রাস্তায় ঘর দিলেন বড় ভাই

জুন ২৬, ২০২৩ — আষাঢ় ১২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
in অপরাধ দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

আপন ছোট ভাইদের হাঁটার রাস্তায় ঘর দিলেন বড় ভাই

নিজস্ব প্রতিবেদক : আপন ছোট ভাইদের বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর দেয়ার অভিযোগ উঠেছে মনির সিদ্দিকী নামের এক বড় ভাই এর বিরুদ্ধে ।

আরও পড়ুন

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালিয়া গ্রামে। দফায় দফায় বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ছোট ভাইয়েরা ।

মীমাংসার চেষ্টা করায় বড় ভাইয়ের হুমকির শিকারও হয়েছেন ছোট ভাই ও বোনেরা ।

মৌখিক জমি বন্টন ও সামনের অংশ বড় ভাই নেয়ার জোরে এমন ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা ।

জানা যায়, ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালিয়া গ্রামের আলী জুলফিকার মিয়ার তিন ছেলে ও তিন মেয়ে ।

এর মধ্যে বড় ছেলে মনির সিদ্দিকী, মেজ ছেলে সৌদী প্রবাসী মোস্তাফিজুর রহমান সিদ্দিকী জোসেব আর ছোট ছেলে ফিরোজ সিদ্দিকী ।

পৈত্রিক সূত্রে আর মৌখিক মালিকানায় জনপ্রতি বাড়ির জমি পেয়েছেন ৫ শতাংশ ।

এর মধ্যে বড় ভাই মনির সিদ্দিকী সামনের অংশ থেকে নিয়েছেন ৫ শতাংশ ।

মাঝের অংশ থেকে ৫ শতাংশ পেয়েছেন মেজ ছেলে সৌদী প্রবাসী মোস্তাফিজুর রহমান সিদ্দিকী জোসেব আর ছোট ছেলে ফিরোজ সিদ্দিকী পেয়েছেন শেষ অংশের ৫ শতাংশ ।

সৌদী প্রবাসী মোস্তাফিজুর রহমান সিদ্দিকী জোসেব বলেন, মৌখিকভাবে আমরা বাড়ির জমি থেকে তিন ভাই পাঁচ শতাংশ করে জমি পেয়েছি। আমার অংশ মাঝখানে ।

জমি ভাগের সময় ৬ ফুট রাস্তা রাখার সিদ্ধান্ত হয় ।

রাস্তাটি দিয়ে সকলে চলাচল করলেও নির্মাণ কাজের দায়িত্ব নিয়েছিলাম আমি ।

আমরা ছোট দুইভাই কর্মস্থলে থাকার সুযোগ নিয়ে গত এক মাস আগে আমাদের বড় ভাই মনির সিদ্দিকী রাস্তার অংশটুকু বন্ধ করে ঘরের অংশ বৃদ্ধি করেছেন ।

এ কারণে সৌদী থেকে আমি মোবাইলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বাড়িটি তার বলে দাবি করেছেন। রাস্তাটি বন্ধ করায় আমাদের চলাচলের চরম সমস্যা দেখা দিয়েছে ।

সবাই একমত হয়ে রাস্তার জন্য ছাড়া জমির অংশে কেন অবৈধভাবে ঘরের অংশ বৃদ্ধি করা হলো এর বিচার দাবি করেছেন সৌদী প্রবাসী মোস্তাফিজুর রহমান সিদ্দিকী জোসেব ।

রাস্তাটি উদ্ধারে ইউনিয়ন পরিষদসহ সকল কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়া হবে ।

চলাচলের রাস্তাটি উদ্ধারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন তিনি ।

ছোট বোন নাজু বলেন, রাস্তার সমস্যাটি সমাধানে বাড়িতে আসছি বলে আমার বড় ভাই মনির সিদ্দিকী আমাকে সংসার ছাড়া করার হুমকি দিয়েছেন ।

আমরা পরিবারের শান্তি চাই ।

রাস্তা ছেড়ে ঘর করার যে সিদ্ধান্ত ছিল, সেটি বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি ।

পরিবারের অভিভাবক মাজহারুল হক রানা সিদ্দিকী বলেন, সম্পর্কে আমি ওদের চাচা।

পাশের প্লটটিই আমাদের। রাস্তাটি সচল রাখার জন্য আমি বাঁধা দিয়েছিলাম।

তবে মনির নানা অজুহাত দেখিয়ে ও কথা অমান্য করে রাস্তাটি বন্ধ করেছে।

অভিযুক্ত মনির সিদ্দিকী বলেন, আমি রাস্তা জমি দখল করিনি।

আমার ভাগে পাওয়া পৈত্রিক সম্পত্তির অংশের টুকুতে ঘর বড় করেছি।

এরপরও রাস্তার জন্য দুই হাত পরিমাণ ছেড়ে রেখেছি।

দিঘলকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিম মিয়া বলেন, রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের কোন অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মটু জানান, রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি ।

সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঘাটাইলদিঘলকান্দি ইউনিয়নরাস্তা বন্ধ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে র‌্যাবের বিশেষ অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদ (৩২) গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দক্ষিনাশ্বর ব্রাহ্মন শাষন মন্দিরের...

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১০ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে...

গোপালপুরে তারেক খাঁনের সহায়তায় মানবিক ঘর পেলেন সেই নাসির

গোপালপুরে তারেক খাঁনের সহায়তায় মানবিক ঘর পেলেন সেই নাসির

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘ ১২ বছর ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা নাসির উদ্দিনের মাথার ওপর অবশেষে উঠেছে একটি নতুন ঘর। উপজেলার চর–চতিলা ফারাজি পাড়ার এই দিনমজুরকে একটি...

ধনবাড়ীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জন

ধনবাড়ীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।...

ধনবাড়ীতে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে জামায়াত নেতার বাঁধা!

ধনবাড়ীতে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে জামায়াত নেতার বাঁধা!

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী উচ্চ বিদ্যালয়ের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে...

Next Post

একদিনে ২৯ হাজার ৮৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করলো

সর্বেশষ

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

ফেব্রুয়ারি ৬, ২০২৬ — মাঘ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১২ পূর্বাহ্ণ
এই রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

এই রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?