রবিবার, অক্টোবর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
in খেলা
A A
আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে দেশটির নাম খুব কম ফুটবলপ্রেমীরই আলোচনায় ছিল। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই তারা লিখেছে এক অনন্য রূপকথা।

শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও, নিজেদের অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে ফুটবল বিশ্বের প্রশংসা কুড়িয়েছে ‘ব্লু শার্কস’।

আরও পড়ুন

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা শুরু হয় আন্ডারডগ হিসেবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমকে দেয় তারা। অনেকেই সেটিকে কাকতালীয় মনে করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় কেপ ভার্দে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। ২০১০ সালে স্লোভাকিয়ার পর প্রথম অভিষিক্ত দল হিসেবে বিশ্বকাপের নকআউটে ওঠার কীর্তিও গড়ে তারা। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে এই অর্জন ছিল এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক।

রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসিদের বিপক্ষেও ভয়হীন ফুটবল উপহার দেয় কেপ ভার্দে। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে আসে তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হারলেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছিল আফ্রিকার এই দলটি।

ম্যাচে কেপ ভার্দের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি করেন ৮টি দুর্দান্ত সেভ। পাশাপাশি ছিল তিনটি গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ট্যাকল। এর আগে স্পেনের বিপক্ষেও করেছিলেন ৭টি সেভ। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে তার মোট সেভের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এ

ই তালিকায় তার চেয়ে এগিয়ে রয়েছেন শুধু প্যারাগুয়ের অরল্যান্ডো গিল এবং কুরাসাওয়ের এলোয় রুম।

শুধু ভোজিনিয়াই নন, ডেরয় দুয়ার্তে, সিডনি লোপেস কাবরাল, কেভিন পিনা, পিকো লোপেসসহ পুরো দলই প্রতিটি ম্যাচে সর্বোচ্চ লড়াই উপহার দিয়েছে। শৃঙ্খলাবদ্ধ ফুটবল, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিকতায় তারা প্রমাণ করেছে, বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে বড় নামই সবকিছু নয়।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিশ্বকাপে কেপ ভার্দে চারটি ম্যাচ খেললেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোনো দলই তাদের হারাতে পারেনি। তাদের একমাত্র পরাজয় এসেছে অতিরিক্ত সময়ে। শিরোপার স্বপ্ন শেষ হলেও কেপ ভার্দে প্রমাণ করেছে, ফুটবলে ইতিহাস গড়তে শুধু তারকাখচিত দল বা উচ্চ র‌্যাঙ্কিং নয়, প্রয়োজন সাহস, দলীয় সংহতি এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। প্রথম বিশ্বকাপেই বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে বিদায় নিল আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্জেন্টিনাকেপ ভার্দেখেলাধুলানকআউট পর্বফিফা বিশ্বকাপ ২০২৬ফুটবলবিশ্বকাপ ফুটবলব্লু শার্কসভোজিনিয়ালিওনেল মেসি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪১ অপরাহ্ণ
0

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠের খেলায় আরও সম্পৃক্ত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে...

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন পেসার হাসান মাহমুদ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে...

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গড়া ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে—এমনই আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর-পরবর্তী জীবন নিয়ে মেসির দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে পর্তুগিজ...

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়, মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়—সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনের শেষটা হয়ে থাকল আবেগঘন এক রাত।...

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন বুয়েনস অ্যাইরেসে চলছে উৎসবের প্রস্তুতি, তখন ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছে প্রতিপক্ষ বেনিন। দীর্ঘ ভ্রমণ থেকে শুরু করে হোটেল, অনুশীলন সুবিধা...

Next Post
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সর্বেশষ

জামায়াত-শিবিরের বিরুদ্ধে মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অভিযোগ নুরের

জামায়াত-শিবিরের বিরুদ্ধে মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অভিযোগ নুরের

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৪ অপরাহ্ণ
রিয়াদে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৪: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৪: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
আবাসন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা বেড়েছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান

আবাসন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা বেড়েছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In