শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

মে ১৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৬ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ঈদ সামনে রেখে টাঙ্গাইলে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ঈদের এখনও প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে মসলা, শুকনো ফল ও রান্নার বিভিন্ন উপকরণের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীদের একাংশের অতিমুনাফা ও কারসাজির অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৫ মে) সকালে টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে কেজিপ্রতি এলাচের দাম এক সপ্তাহের ব্যবধানে ৩০০ টাকা বেড়ে ৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে লবঙ্গের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকায় উঠেছে।

আরও পড়ুন

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

সবচেয়ে বেশি বেড়েছে আলুবোখারার দাম। বর্তমানে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল প্রায় ৯০০ টাকা। এছাড়া কিশমিশ প্রতি কেজি ৮৩০ থেকে ৮৫০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং পেস্তা বাদাম ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক ধাপে পেস্তার দাম প্রায় ৮০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মসলাজাতীয় পণ্যের মধ্যে জিরা, দারুচিনি, ধনিয়া গুঁড়া ও তেজপাতার দামও বেড়েছে। বর্তমানে জিরা প্রতি কেজি ৬৫০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা, ধনিয়া গুঁড়া ২০০ থেকে ২৮০ টাকা এবং তেজপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় পৌঁছেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর ধরেই ঈদের অন্তত দেড় থেকে দুই মাস আগে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে ঈদের সময় মূল্যবৃদ্ধির অভিযোগ এড়ানো সহজ হয়। তবে বাজার তদারকির ঘাটতির কারণেই ব্যবসায়ীদের এমন সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।

মসলা কিনতে আসা ক্রেতা শরিফুল ইসলাম বলেন, “ঈদের বাকি এখনও প্রায় দুই সপ্তাহ। কিন্তু এরই মধ্যে সব ধরনের মসলার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরই এমনটা হয়, অথচ বাজার তদারকিতে তেমন কার্যকর উদ্যোগ দেখা যায় না।”

অন্যদিকে মুদি ব্যবসায়ী তুহিন বলেন, বাজারে পণ্যের সরবরাহে কোনো সংকট নেই। তবে পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি ব্যয় ও পরিবহন খরচ বাড়ার প্রভাবও বাজারে পড়েছে বলে দাবি করেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আলুবোখারাঈদ বাজারএলাচের দামকোরবানির ঈদটাঙ্গাইল বাজারটাঙ্গাইল সংবাদনিত্যপণ্যের দামবাজারদরমসলার দামলবঙ্গের দাম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত...

Next Post
স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণ, ৪০ বছর পর উচ্ছেদ

স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণ, ৪০ বছর পর উচ্ছেদ

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In