খবরবাংলা ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুফল কাজে লাগাতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং নতুন পণ্য ও সেবা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
এআইয়ের নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ব এখন এক মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর এই পরিবর্তনের অন্যতম প্রধান অনুষঙ্গ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।
আগামী দিনের বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণেও এআই গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করেন রাষ্ট্রপতি। এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি










