খবরবাংলা ডেস্ক :
আগামী আগস্টে সরকারি চাকরিজীবীরা একদিনের ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। তবে এ তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ঈদের ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের অবকাশ পাওয়া যাবে।
এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিযোগাযোগসহ জরুরি সেবাখাতের কর্মীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
এদিকে, ওই সময়ে ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











