বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস
A A
একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম এগিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। এবারও কোনো ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফল, শিক্ষার্থীর পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনা করে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থী মনোনয়ন দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবেন। যারা এসএসসি বা সমমানের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলে ১২ ও ১৩ সেপ্টেম্বর পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষাবোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার কথা রয়েছে। তবে যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনয়ন পাবেন না, প্রত্যাশিত প্রতিষ্ঠান পাবেন না কিংবা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন না, তাদের জন্য পরবর্তী সময়ে পুনরায় আবেদনের সুযোগ রাখা হতে পারে।

আরও পড়ুন

৩ নভেম্বর থেকে এসএসসির মূল নম্বরপত্র বিতরণ

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষার পথে শুভ, সহায়তায় এবিজি ফাউন্ডেশন

আবেদন ও ভর্তি ফি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। প্রাথমিক নিশ্চায়নের সময় বিভিন্ন ফি মিলিয়ে শিক্ষাবোর্ডকে মোট ৩৪০ টাকা দিতে হবে।

এ ছাড়া কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগরে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের নন-এমপিও কলেজের ক্ষেত্রেও বাংলা ও ইংরেজি মাধ্যম অনুযায়ী পৃথক ফি নির্ধারণ করা হয়েছে।

মেধার ভিত্তিতে ভর্তি

প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৭ শতাংশ আসন কোটা হিসেবে সংরক্ষণ এবং বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন রাখার কথা বলা হয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২০২৬-২৭ শিক্ষাবর্ষএকাদশ শ্রেণিতে ভর্তিএকাদশ শ্রেণির ক্লাসএকাদশ শ্রেণির ভর্তি ২০২৬একাদশ শ্রেণির ভর্তি নীতিমালাএকাদশে ভর্তির আবেদনএসএসসি ফলকলেজ ভর্তিকলেজ ভর্তি ফিবাংলাদেশ শিক্ষা সংবাদশিক্ষা সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৩ নভেম্বর থেকে এসএসসির মূল নম্বরপত্র বিতরণ

৩ নভেম্বর থেকে এসএসসির মূল নম্বরপত্র বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিতরণ শুরু করতে যাচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১০...

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষার পথে শুভ, সহায়তায় এবিজি ফাউন্ডেশন

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষার পথে শুভ, সহায়তায় এবিজি ফাউন্ডেশন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
0

অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতায় প্রায় দুই বছরের স্কুলের...

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

১৯৫৬ সালের সুয়েজ সংকটে রাজনৈতিক ও আর্থিক চাপের মুখে ব্রিটেনকে মিসর থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল। এতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেনি, তবে বিশ্বশক্তি হিসেবে দেশটির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে...

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। আগামী ২৬ থেকে ২৮...

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। তিন দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করছে ফেয়ার...

Next Post
প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In