খবরবাংলা ডেস্ক :
এক দিনের সফরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতিকে বরণ ও সংবর্ধনা দিতে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কয়েক দিন ধরে নগরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তার।
সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।
এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠান শেষে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।











