খবর বাংলা ডেস্ক :
রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। তাই বিপিসি মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাব অনুযায়ী দাম বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে।
আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকায় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তখনও ক্রসফিলিং এবং পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তবে সেই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নাকচ করেছিল।
এবার প্রস্তাব অনুমোদিত হলে রাষ্ট্রীয় এলপি গ্যাসের দাম সাধারণ ক্রেতাদের জন্য আরও বৃদ্ধি পাবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











