নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি কণ্ঠভোটে দেন।
কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হলে আব্দুস সালাম পিন্টুকে সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের বিষয়টি অনুমোদন পায়।
নতুন কমিটি জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা এবং সংসদীয় তদারকিতে ভূমিকা রাখবে।











