শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

প্রতিবেদন:
স্টাফ রিপোর্টার:

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগের পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুবিধা—এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসা এ গাড়ির বাজারে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি। গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে এ আয়োজনে।

গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

আরও পড়ুন

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ ইতোমধ্যে আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চলছে। গতকাল নবমবারের মতো আইসিসিবিতে বসে এ গাড়ি কেনাবেচার আয়োজন।

আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো—একই স্থানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগও রয়েছে। এতে গাড়ি কেনার আগ্রহী ব্যক্তি যেমন বিভিন্ন বিকল্প একসঙ্গে দেখতে পারছেন, তেমনি নিজের পুরোনো গাড়ি বিক্রির জন্যও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেলের গাড়ির পাশাপাশি ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। গাড়ির সঙ্গে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও বিক্রির জন্য রাখা হয়েছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার জন্য ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গাড়ি পছন্দ করার পাশাপাশি অর্থায়নের বিষয়েও একই জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে।

ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

ব্যস্ত নগরজীবনে বিভিন্ন ধরনের গাড়ি একই জায়গায় দেখার, কেনার এবং ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অটো লোনআইসিসিবিগাড়ি কেনাবেচাগাড়ির বাজারনতুন গাড়িপুরোনো গাড়িবসুন্ধরামোটরসাইকেলরিকন্ডিশন্ড গাড়িসুপার সেল কার বাজার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
0

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি ও ব্যবসায়ীদের ব্যয়সংকট নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনিক জটিলতা ও অতিরিক্ত খরচের বিষয়টি সামনে এনেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান...

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

স্বল্পমূল্যের অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র কিনে ব্যবহার করছেন অনেক পরিবার। কিন্তু এসব পাত্র তৈরিতে ব্যবহৃত বাতিল ধাতু থেকেই খাবারে ঢুকে পড়তে পারে বিষাক্ত সীসা। নতুন এক গবেষণায় দেখা গেছে,...

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল...

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪০২ জন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪০২ জন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
0

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। অন্য দুজনের একজন সিলেট ও অপরজন খুলনা...

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
0

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি মানবপাচার,...

সর্বেশষ

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৭ পূর্বাহ্ণ
লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In