গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাহকসেবা আরও দ্রুত ও সহজ করতে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে পূবালী ব্যাংক পিএলসির শাখা। সোমবার (১৮ মে) সকালে কোনাবাড়ী বাজারের এম হোসেন আলী প্লাজায় আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি ফিতা কেটে নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চল প্রধান বেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, স্থানীয় ব্যবসায়ী হায়দার আলীসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, নতুন ভবনে স্থানান্তরের ফলে গ্রাহকরা আরও আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। এতে এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।











