গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১ জুলাই) রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের উদ্যোগে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইদ্রিস হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সহ-সভাপতি, উপন্যাসিক ও কবি মুক্তার হোসেন।
টাঙ্গাইল জেলা বিএমজিটিএর সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিমের সঞ্চালনায় কবি আব্দুস সাত্তার পলাশীর জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদান নিয়ে আলোচনা করেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম খলিল উল্লাহ, উপজেলা বিএমজিটিএর সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ, জাসাসের সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, বৈরানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সুজনের সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, কবি আব্দুল জলিল, শিবুসহ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে কবি আব্দুস সাত্তার পলাশীকে সম্মাননা জানান এবং তার দীর্ঘ সাহিত্যজীবনের অবদানের প্রশংসা করেন।
শেষ পর্বে কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি চিন্তাবিদ নাজির হোসেন সিদ্দিকী।











