বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

প্রতিবেদন:
ঘাটাইল সংবাদ দাতা

টাঙ্গাইলের ঘাটাইলে জন্মের মাত্র পাঁচ দিন পর দুই জমজ কন্যাশিশুকে বাড়িতে রেখে মা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। মায়ের অনুপস্থিতিতে মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত দুই নবজাতককে নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা ও পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। অভিযুক্ত মায়ের নাম মারিয়া (১৮)। তিনি শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) স্ত্রী।

আরও পড়ুন

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় সাকিবের বয়স ছিল প্রায় ১৭ বছর এবং মারিয়ার বয়স ছিল প্রায় ১৫ বছর। পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়।

বিয়ের প্রায় তিন বছর পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার জমজ দুই কন্যাশিশুর জন্ম হয়। সন্তান জন্মের পর পাঁচ দিন পর্যন্ত মা ও দুই নবজাতক পরিবারের সঙ্গেই ছিলেন।

তবে গত সোমবার রাতে মাত্র পাঁচ দিনের দুই শিশুকে বাড়িতে রেখে মারিয়া চলে গেছেন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। এরপর প্রায় একদিন পার হলেও তিনি সন্তানদের কাছে ফিরে আসেননি বলে পরিবারের দাবি।

মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা সাকিব হোসেন। তিনি বলেন, ‘পাঁচ দিনের জমজ দুই শিশুকে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটিকে বাঁচাতে এখন মায়ের খুব প্রয়োজন। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই। মা যেন দ্রুত ফিরে এসে সন্তান দুটিকে কোলে তুলে নেয়।’

সাকিবের অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির লোকজনের ইশারা বা কোনো ধরনের প্ররোচনায় তাঁর স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে মারিয়া কেন সন্তানদের রেখে চলে গেছেন, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং শিশু দুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঘাটাইলজমজ শিশুটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদধাড়িয়ালনবজাতকমায়ের চলে যাওয়ার অভিযোগস্থানীয় খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে...

কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজাসহ বেল্লাল (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম...

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান...

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ স্বামীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে আলোচনায় আসা জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কালমেঘা গ্রামে...

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ...

Next Post
কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

সর্বেশষ

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশিসহ নিহত ১২

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশিসহ নিহত ১২

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In