রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
in জাতীয়
A A
জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্র, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এ সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি, মজুদদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে। পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রাম থেকে যুক্ত কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অতিবৃষ্টিজলাবদ্ধতাজেলা প্রশাসকত্রাণ কার্যক্রমদুর্যোগ ব্যবস্থাপনাপুলিশ সুপারপ্রধানমন্ত্রী তারেক রহমানবন্যাবাংলাদেশমাঠ প্রশাসনসচিবালয়সিভিল সার্জন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি অসংখ্য নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ চিকিৎসাসেবা দিয়েছেন, কেউ রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার সংগ্রামকে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
0

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়...

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
0

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো...

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৫ অপরাহ্ণ
0

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ সম্মাননার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত...

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বে জারি করা...

সর্বেশষ

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In