শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

ফেব্রুয়ারি ২, ২০২৫ — মাঘ ২০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
in জাতীয়
A A
জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ২৬ শতাংশই মানহীন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাগারে নিয়মিত নমুন পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) দেশের বিভিন্ন পরীক্ষাগারে নিয়মিতভাবে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। গত নভেম্বরে ৩০টি খাদ্যপণ্যের ১৫২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

আরও পড়ুন

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

এর মধ্যে ২৯টি ছিল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য।

১১১টিতে উপাদানের উপস্থিতি সঠিক মাত্রায় পাওয়া গেছে। কিন্তু ৪১টি নমুনায় সঠিক মাত্রায় উপাদান ছিল না। আর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মধ্যে ৩৯টি ছিল মানহীন।

ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রায় ২৬ শতাংশ নমুনা ছিল মানহীন।
খাদ্যের মানের এমন পরিস্থিতিতে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ’।

২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস।

ওই বছর সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বিএফএসএ

বিএফএসএ সাতটি নমুনা সংগ্রহের মাধ্যমে মুড়ির মান পরীক্ষা করে। ল্যাবরেটরির পরীক্ষায় প্রতিটি মুড়িতেই মাত্রাতিরিক্ত সোডিয়াম হাইড্রোসালফাইড ও ইউরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। একইভাবে ৫৭টি নমুনার মাধ্যমে ফ্রুট ড্রিংসের মান পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি নমুনায় বেটা ক্যারোটিন, টারট্রাজাইনসহ অনান্য উপাদান সঠিক মাত্রায় ছিল না।

বিএফএসএর পরীক্ষাগারে যেসব মানহীন পণ্য পাওয়া গেছে, এর মধ্যে রয়েছে পাউরুটি, ধনিয়ার গুঁড়া, লবণ, কোমল পানীয়, সরিষার তেল, মুড়ি, আচার, ঘি, সস, মধু, ফ্লেভারড ড্রিংস, কুল লাচ্ছি, এডিবল জেল।

এসব পণ্যে বিভিন্ন পুষ্টি ও সাধারণ উপাদান যে মাত্রায় থাকার কথা, সেগুলোর উপস্থিতি পাওয়া যায়নি। অনেক পণ্যে ক্ষতিকর রাসায়নিক ও স্বাস্থ্যঝুঁকির উপাদান পাওয়া গেছে।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সর্বসাধারণকে নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিবস পালন করে থাকে।

বিএফএসএর ল্যাবরেটরির গবেষণায় খাদ্য নমুনার পরীক্ষা কার্যক্রমে দেখা গেছে, গত বছরের জুলাই থেকে গত নভেম্বর পর্যন্ত বিভিন্ন খাদ্যপণ্যের ৪৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৬০টি নমুনায় সঠিক মান পাওয়া গেছে। বাকি ৯০টি নমুনায় সঠিক মান পাওয়া যায়নি।

অনিরাপদ খাবার গ্রহণের কারণে দেহে ক্যান্সার, কিডনি রোগ ও বিকলাঙ্গতাসহ দুই শতাধিক রোগের সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি ১০ জনে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হচ্ছে।

বছরে প্রায় চার লাখ ২০ হাজার মানুষ অনিরাপদ খাদ্য খেয়ে মারা যাচ্ছে। এমন বাস্তবতায় দেশের খাদ্য নিরাপদ করতে প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ খাদ্য উৎপাদনের সব পর্যায়ে তদারকি বাড়ানো এবং আইনের সঠিক প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছি। প্রতিটি জেলা থেকে খাদ্য মান পরীক্ষা ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মানহীন পণ্যের ক্ষেত্রে আমরা প্রথমে মান উন্নয়নের কিছুটা সময় দিয়ে থাকি। কিন্তু ভেজাল পণ্য পেলে আইন অনুসারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমজাতীয় নিরাপদ খাদ্য দিবস আজবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছে দেশের তিনটি প্রতিষ্ঠান। পরিবেশ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই...

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২০ অপরাহ্ণ
0

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা...

বন্ধ শিল্পকারখানা চালুতে আরও প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেবে সরকার

বন্ধ শিল্পকারখানা চালুতে আরও প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেবে সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
0

চলতি বছরে আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে...

নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা, নিম্ন গ্রেডে বাড়তে পারে বেশি ইনক্রিমেন্ট

নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা, নিম্ন গ্রেডে বাড়তে পারে বেশি ইনক্রিমেন্ট

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার কাঠামো সমন্বয় করতে কাজ...

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের...

Next Post
কারাগারের লোগো থেকে নৌকা বাদ যুক্ত হলো চাবি ও ব্যাটন

কারাগারের লোগো থেকে নৌকা বাদ যুক্ত হলো চাবি ও ব্যাটন

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In