রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী

নিজের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি সেনাবাহিনীর পরিবেশেই বেড়ে উঠেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর হাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ স্বীকৃতি বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। পতাকার মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে এ বাহিনীর সুনাম ও পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হয়েছে। তবে বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সেনাবাহিনীর ভূমিকা গভীরভাবে জড়িত। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা পাঠের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতি ও সামরিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা পরিবেশ ও যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন এবং একটি স্বয়ংসম্পূর্ণ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, দেশের সামরিক সক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ জোরদার করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ নীতি বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, জাতীয় আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীনওয়ান র‍্যাংক ওয়ান পেনশনজাতীয় স্বার্থতারেক রহমানন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডসশস্ত্র বাহিনীসাভার সেনানিবাস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারে সাবলেট দেওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
0

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে ‘অবান্তর ও হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সুযোগ...

দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...

শিশু হাসপাতালে চিকিৎসককে কক্ষে ধূমপান করতে দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বরখাস্তের নির্দেশ

শিশু হাসপাতালে চিকিৎসককে কক্ষে ধূমপান করতে দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বরখাস্তের নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
0

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে...

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডিতে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৩ অপরাহ্ণ
0

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র জমা দিতে হবে, তা নির্ভর...

Next Post
ভারতের মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের, আহত ২৭

ভারতের মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের, আহত ২৭

সর্বেশষ

আজকের সোনার দাম কত, জেনে নিন প্রতি ভরির মূল্য

আজকের সোনার দাম কত, জেনে নিন প্রতি ভরির মূল্য

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
ভারতের মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের, আহত ২৭

ভারতের মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের, আহত ২৭

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In