টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন গ্রামে অবস্থিত জাহান আরা বেগম স্কুল অ্যান্ড কলেজে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
গড়াশিন জাহান আরা বেগম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি নাসরীন জাহান লবুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের জমিদাতা সদস্য ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শহীদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন ও কায়ছার আলী, এডহক কমিটির সদস্য মনিরুল ইসলাম, করটিয়া ইউনিয়নের ইউপি সদস্য দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান বাচ্চু, হালিমা বেগম, নুরজাহান মাদ্রাসার সেক্রেটারি মুসা আহমেদ, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বাবর আলী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যুরো বাংলাদেশ জোনাল ম্যানেজার মহসিন মিয়া, এস এম মেজবাহ উদ্দিন, মঞ্জুরুল মোর্শেদ লিটন, মির্জা মোহাম্মদ ওমর শরিফ ও আকতার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ৩০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বড় দলে প্রথম হন সোহাগ, দ্বিতীয় তালহা ও তৃতীয় তাওহিদ। মাঝারি দলে প্রথম শিপন, দ্বিতীয় আব্দুল্লাহ ও তৃতীয় তাওহিদ। স্মৃতি পরীক্ষায় প্রথম মুক্তি আক্তার, দ্বিতীয় নুসরাত ও তৃতীয় মনিরা বেগম স্থান অর্জন করেন। মিউজিক্যাল চেয়ার ও বালিশ খেলায় প্রথম কুলসুম, দ্বিতীয় সুমাইয়া ও তৃতীয় মাফলুন আক্তার হন।
এছাড়া মাঝারি দলে বল নিক্ষেপে রুহুল প্রথম, আবু নোমান দ্বিতীয় ও সাবিত তৃতীয় হন। আত্মরক্ষা প্রতিযোগিতায় প্রথম বাহাত, দ্বিতীয় মেরাজ ও তৃতীয় দোহা স্থান লাভ করেন। ভারসাম্য দৌড়ে প্রথম মায়া, দ্বিতীয় কুলসুম ও তৃতীয় আমেনা আক্তার লাজুক হন। সুই-সুতা খেলায় প্রথম মায়া, দ্বিতীয় মারুফা ও তৃতীয় আনিকা নির্বাচিত হন।
ছোট দলের খেলায় ১০০ মিটার দৌড়ে প্রথম আবির, দ্বিতীয় হাবিব ও তৃতীয় মাহাদী স্থান অর্জন করে। মোরগ লড়াই প্রতিযোগিতায় প্রথম আল রাফি, দ্বিতীয় হাবিব ও তৃতীয় সোহান হন। বালিকা ১০০ মিটার দৌড়ে প্রথম রাফিয়া, দ্বিতীয় সিথি ও তৃতীয় ফরিদা এবং দড়ি লাফ প্রতিযোগিতায় প্রথম ইমু, দ্বিতীয় সুমাইয়া ও তৃতীয় লাবন্য আক্তার স্থান লাভ করেন।
পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন হাসিবুল হোসেন এবং নৃত্য পরিবেশন করেন আনিকা ও তার দল।











