মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে ইজতেমার আয়োজন নিয়ে দুই গ্রুপের উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ফেব্রুয়ারি ১৬, ২০২৩ — ফাল্গুন ৪, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১:২১ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, ধর্ম, শীর্ষ সংবাদ
A A

টাঙ্গাইল জেলা ইজতেমার আয়োজন। ছবি-১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষ সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

এক পক্ষ যখন ইজতেমার আয়োজন করছে, তখন সেটি বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে অন্য পক্ষ।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের মোড়ে মোড়ে এবং আশেকপুর বাইপাস, ভাতকুড়া সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও সংঘাত এড়াতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

উভয় পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রবি খাঁ’র পরিত্যাক্ত ইটভাটায় ইজতেমার আয়োজন করেছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

টাঙ্গাইল জেলা ইজতেমার আয়োজন। ছবি-২

মাঠে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হবে এই ইজতেমা; শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা।

কিন্তু ওই ইজতেমা বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ক্বওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামছুল হক কাসেমী।

এ সময় জেলা কওমি ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মুফতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস হাকিম, জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, টাঙ্গাইলের ভাতকুড়া এলাকার ইজতেমায় ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে।

তাদের অভিযোগ, গতকাল তাঁদের অনুসারীদের একটি জামাত ভাতকুড়া মসজিদে গেলে সেখানে ঢুকতে দেওয়া হয়নি; উল্টো মারধর ও হুমকি দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা ইজতেমার আয়োজনে দুই গ্রুপের উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

এ ছাড়া গোপালপুরের একটি বালিকা মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল হককে বিনা অপরাধে জিজ্ঞাসাবাদের নামে প্রথমে গোপালপুর থানায় ও পরে মধুপুর থানায় ৬-৭ ঘণ্টা আটকে রাখে পুলিশ। এর তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ইজতেমা বন্ধের দাবিতে টাঙ্গাইল মারকাজ মসজিদের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন।

সাদপন্থীর বক্তব্য –

সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির খাদেম মুফতি মোস্তফা খলিল চৌধুরী বলেন, তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

টাঙ্গাইলে বর্তমানে ১১টি বিদেশি জামাত এসেছে। এর মধ্যে সৌদি, চীন, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আইভেরি কোস্ট, মিয়ানমার ও আফ্রিকার জামাত আছে।

মুফতি মোস্তফা খলিল আরও বলেন, ‘আমাদের আয়োজন দেখে বিরোধী পক্ষ পাল্টা কর্মসূচি করার পাঁয়তারা করছে।

গত রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে জেলা প্রশাসকের সভাকক্ষে ডাকা হয়েছিল। আমরা সেখানে উপস্থিত হলেও তাঁরা উপস্থিত হননি।

তাঁরা কোনো অনুষ্ঠান করলে আমরা বাধা দেব না। তাঁরা পুরোটাই হেফাজতে ইসলামের নিয়ন্ত্রিত। আমাদের কিছু ভাই বিভ্রান্ত হয়ে ওই দিকে চলে গেছেন। তবে আমরা মূল ধারায় আছি।’

পুলিশ সুপারের বক্তব্য –

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সাদপন্থীরা যে ইজতেমার আয়োজন করেছে, প্রশাসন তাঁদের সহায়তা করবে।

জুবায়েরপন্থীরা ইজতেমা বা ধর্মীয় সমাবেশ করলে তাঁদেরও সহায়তা করা হবে। তবে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়ে তিনি বলেন, উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানের কথা বলা হয়েছে।

কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইজতেমাউত্তেজনাজেলা ইজতেমাটাঙ্গাইলপুলিশমোতায়েন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
0

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে...

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১...

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
0

বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন...

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ...

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মায়মুনা আক্তার তন্নী নামের এক গৃহবধূকে (২০) হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। গত ২৬ সেপ্টেম্বর...

Next Post

টাঙ্গাইলে সমবায়ের রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে উধাও

সর্বেশষ

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In