মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে এলএ শাখার সিন্ডিকেটে জিম্মি আধিগ্রহণকৃত জমির টাকা গ্রাহকরা

মার্চ ১৬, ২০২৫ — চৈত্র ৩, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:৩৮ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, টাঙ্গাইল সদর, বিশেষ সংবাদ
A A
টাঙ্গাইলে এলএ শাখার সিন্ডিকেটে জিম্মি আধিগ্রহণকৃত জমির টাকা গ্রাহকরা

টাঙ্গাইলে এলএ শাখার সিন্ডিকেটে জিম্মি আধিগ্রহণকৃত জমির টাকা গ্রাহকরা

টাঙ্গাইলে মহাসড়ক নির্মাণে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরনের টাকা পেতে এলএ শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের চাহিদামত টাকা না দেওয়ায় শতশত গ্রাহক মাসের পর মাস ঘুরেও কোন প্রতিকার পাচ্ছেন না। আবার অনেক গ্রাহক ক্ষতিপূরণের চেক দ্রুত পাওয়ার আশায় অগ্রিম টাকা দিয়েও চেক না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন তারা। আর এই সিন্ডিকেটের মূল হোতাই হচ্ছেন খোদ ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারজানা আক্তার। আর তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন অফিসের নাজির নজরুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আলম ও অফিস সহায়ক আব্দুল।

যা যা ঘটেছে –

খোঁজ নিয়ে জানা যায়, গত ৬/৭ বছর আগে মির্জাপুর উপজেলার ধেরুয়া মৌজার আ. রাজ্জাকসহ ১৯ জনের ১৫ একর জমি অধিগ্রহন করে সরকার। এরপর স্থানীয় সুরুজ মিয়া নামের এক ব্যক্তি ওই অধিগ্রনকৃত জমি নিজের দাবি করে মিস কেস দায়ের করেন। যার নম্বর ১৩/২০১৬-১৭। পরবর্তীতে আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে বাদির দায়েরকৃত মামলা খারিজ করে দেন এবং রাজ্জাকসহ ১৯ জনকে ক্ষতিপূরনের ৫৩ লাখ ৭৫ হাজার ৬৯২/৫৭ টাকা প্রদানের জন্য আদেশ দেন।

আরও পড়ুন

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

এরপর থেকেই ওই গ্রাহকদের কাছ থেকে এলএ শাখার নাজির নজরুলসহ সিন্ডিকিটের সদস্যরা অতিরিক্ত অর্থ আদায়ে ব্যস্ত হয়ে পড়েন। অফিসের নাজির নজরুল ইসলাম ক্ষতিপূরনের চেক দ্রুত দেওয়ার কথা বলে রাজ্জাকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন এক লাখ ৮০ হাজার টাক। এর কিছুদিন পর আবার ৫ লাখ টাকা দাবি করেন সিন্ডিকেটের সদস্যরা। কিন্তু এতে রাজি না হওয়ায় পূনরায় সুরুজকে দিয়ে মিস কেস করান নজরুল। এরপর আদালত পূর্বের রায় বহাল রেখে গ্রাহকদের টাকা প্রদানের আদেশ দেন। তাতেও কোন কাজ না হওয়ায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভূক্তভোগীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিন এলএ শাখায় গিয়ে কথা হয় আব্দুর রাজ্জাক ও ইনতাজ আলীর সাথে। তারা জানান, র্দীঘ ৫/৬ বছর ধরে ক্ষতিপূরনের চেকের জন্য ঘুরছেন। এক লাখ ৮০ হাজার টাকাও নিয়েছেন নাজির নজরুল ইসলাম। তাতেও কোন কাজ হচ্ছে না। তৎকালীন ভূমি অধিগ্রহন কর্মকর্তা বিদেশে যাবেন এজন্য পাঁচ লাখ টাকাও চেয়েছেন নজরুল। সেই টাকা না দেওয়ায় এখন বছরের পর বছর ঘুরতে হচ্ছে চেক পাওয়ার জন্য। আর আসলেই তারা নজরুল বলেন মামলা চলছে, আবার ভূমি অধিগ্রহন কর্মকর্তা বলেন কাল বা পরশু আসেন, আর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাদের জানিয়েছেন আগামী ১৭ মার্চ দেখা করতে। এভাবেই বছরের পর বছর ঘুরে চেক না পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন তারা। শুধু রাজ্জাক নয়। এরকম শতশত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে রেখেছেন এই সিন্ডিকেটের সদস্যরা। এমনটাই অভিযোগ ভ‚ক্তভোগি গ্রাহকদের।

ভূক্তভোগীদের অভিযোগ –

নাগরপুর উপজেলার পাকুটিয়ার জিন্না খান। তার মাত্র দুই লাখ টাকার ক্ষতিপূরনের চেকের জন্য নজরুল ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেছেন। সেই টাকা না দেওয়ায় এখনো সেই ক্ষতিপূরনের চেক দেওয়া হয়নি জিন্নাকে। নাম প্রকাশ না করার শর্তে এলএ শাখার এক কর্মকর্তা জানান, ক্ষতিপূরনের চেক পেতে হলে গ্রহকদের অফিসের নিয়ম অনুযায়ী ৮ থেকে ১৫ শতাংশ টাকা দিতেই হবে। অনেক ক্ষেত্রে ২০ শতাংশও আদায় করা হয়। আর এসব টাকা নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ভাগবাটোয়ারা হয়ে থাকে। আবার যে গ্রাহক অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান, তাদের চেক পেতে অনেকটা বেগ পেতে হয়। পরবর্তীতে তারা বাধ্য হন টাকা দিতে।

অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারজানা আক্তারের সহযোগিতায় এসব কর্মকান্ড চালাচ্ছে অফিসের কর্মকর্তা কর্মচারীরা। আর ওই কর্মকর্তাই ঠিক করে দেন কোন গ্রাহককে চেক দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। আর এতে সহযোগিতা করেন অফিসের নাজির নজরুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আলম ও অফিস সহায়ক আব্দুল। আর তাদের সহযোগিতা করেন দালাল কাজিপুরের ইসমাইল হোসেন। সিন্ডিকেটের সদস্যরা গ্রাহকের কাছ থেকে চাহিদামত টাকা পাওয়ার পর ফারজানা আক্তারের কাছে যান ফাইলে স্বাক্ষর করাতে। এরপর তিনিও (ফারজানা) হিসাব বুঝে পেয়ে ফাইলে স্বাক্ষর করেন।

ক্রয়কৃত জমি লিজ দেখানোর অভিযোগ ফারজানার বিরুদ্ধে :

ঢাকার ধামরাই থানার বাগ নগর গ্রামের মো. কামাল হোসেন আশুলিয়া থানার গণকবাড়ী মৌজায় পাঁচ শতাংশ জমি কিনে বাড়ি ও দোকান ঘর স্থাপন করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। আর এই বাড়ির পাশ দিয়েই রয়েছে আট ফুট (বিএস নক্সায় সাত ফুট রাস্তা। এই রাস্তার উত্তর পাশেই ধামরাইয়ের তৎকালিন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের বাড়ি। তার বাড়িতে ব্যক্তিগত গাড়ি ও ট্রাক চলাচলের জন্য রাস্তা প্রসস্ত করতে মো. কামাল হোসেনকে জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু এতে তিনি রাজি না হওয়ায় তৎকালীন আশুলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সহযোগিতায় ক্রয়কৃত জমি লিজ দেখিয়ে ভেঙে ফেলে ১৩ ফুট রাস্তা নির্মানের পায়তারা শুরু করে। এতে বাঁধা দেওয়ায় ২০২২ সালের ৯ জুন মো. কামাল হোসেনকে তার ব্যবহৃত মুঠোফোনে অফিসের সরকারি নম্বর থেকে (০১৯৩৩৪৪৪০৩৯) মেরে লাশ গুম করারও হুমকি দেন ফারজানা আক্তার। পরে ওইদিনই মো. কামাল হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান ঢাকার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

নাজির নজরুল ও ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারজানার বক্তব্য –

এলএ শাখার নাজির নজরুল ইসলামের মন্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে এ বিষয়ে ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারজানা আক্তার জানান, তিনিসহ অফিসের কেউ এ ধরনের কাজের সাথে জড়িত নন। তবে যদি কেউ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন তাহলে সেই গ্রাহক লিখিত কোন অভিযোগ দিলে তাদের (কর্মকর্তা-কর্মচারি) বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আশুলিয়ার ঘটনা বিষয়ে তিনি বলেন, সেখানে যেটুকু করা হয়েছে, তা তুলনামূলক কমই করা হয়েছে। আরো বেশি কিছু করার প্রয়োজন ছিল। আমাদের যেটুকু উদ্ধার করার কথা তা করা হয়নি। তবে এ বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার ভূমিই ভালো বলতে পারবেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অধিগ্রহণঅপরাধআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলআমার টাঙ্গাইলখবরখবরবাংলাখবরবাংলা২৪ডটকমচেকটাকাটাঙ্গাইল খবরটাঙ্গাইলে এলএ শাখার ৪ সদস্যের সিন্ডিকেটের কাছে জিম্মি গ্রাহকপুলিশবাংলাদেশভূমিরাজনীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
0

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে...

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১...

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ...

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং...

মানবকল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের পথচলা

মানবকল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ ২৭ বছরের পথচলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০২ অপরাহ্ণ
0

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবকল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের...

Next Post
জাতিসংঘ মহাসচিব আজ ঢাকা ছাড়বেন

জাতিসংঘ মহাসচিব আজ ঢাকা ছাড়বেন

সর্বেশষ

সার-সিমেন্টর বিনিময়ে দেশে ঢুকছে ইয়াবা-আইস

সার-সিমেন্টর বিনিময়ে দেশে ঢুকছে ইয়াবা-আইস

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In