টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর থানার একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৪ এর সিপিসি-৩ এর একটি দল।
র্যাবের দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার অনুযায়ী আসামি কৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। একপর্যায়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর র্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় ভোরের অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











