মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ১২০ জনের নামে মামলা

নভেম্বর ১১, ২০২৫ — কার্তিক ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, গোপালপুর, টাঙ্গাইল জেলা, সারাদেশ
A A
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ১২০ জনের নামে মামলা

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ১২০ জনের নামে মামলা

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, সাংগঠনিক সম্পাদক মো. লিটন, যুগ্ম সম্পাদক মহির উদ্দিন ও যুবদল নেতা কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. তুহিনসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আ.লীগ নেতার মামলার তথ্য গোপনের অভিযোগ, রংপুরের সেই ওসিকে বদলি

এর আগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা করা হয়। এ ঘটনায় কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও নির্বাচন অফিস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল সাড়ে ১০টায় খালিদ হাসান উত্থান ও কাজী লিয়াকত আলীর নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। তাদের কী সেবা দিতে হবে জানতে চাইলে বিএনপির নেতাকর্মীরা কর্মকর্তাদের বলেন- তোরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছিস। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা ও ভাঙচুর চালায়। কয়েকজন ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে অন্তত ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আবু রায়হান, ডাটা এট্রি অপারেটর আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন বলেন, আমরা শুধু ফিরাতে গিয়েছিলাম। কাউকে কোনো কিছু বলিনি। আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদের বেদম মারধর করা হয়েছে। যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তার আগেই নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

মামলার বাদী গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসেন। সোমবার এসেই তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ আওয়ামী লীগের ট্যাগ দেওয়া শুরু করেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের অফিসে নিরাপত্তা জোরদার করার দাবি করছি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাদের কাছে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় নিরাপত্তার জোরদারের দাবি করেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে এমন হামলা হবে তা আমরা কখনও কল্পনাও করিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। তাদের কোনো ভুল থাকলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করতে পারত। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গোপালপুর উপজেলাজাতীয় নির্বাচনটাঙ্গাইল বিএনপিনির্বাচন অফিসে হামলানির্বাচন কর্মকর্তানির্বাচন কার্যালয় নিরাপত্তাপুলিশ তদন্তপৌর বিএনপিভোটার সেবাভোটের প্রস্তুতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার চেইন ও পিতলের বিভিন্ন সামগ্রী...

আ.লীগ নেতার মামলার তথ্য গোপনের অভিযোগ, রংপুরের সেই ওসিকে বদলি

আ.লীগ নেতার মামলার তথ্য গোপনের অভিযোগ, রংপুরের সেই ওসিকে বদলি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
0

রংপুরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দুলালের বিরুদ্ধে থাকা মামলার তথ্য আদালতের কাছে গোপন করার অভিযোগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদেরকে বদলি করা...

বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

​'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ​বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ...

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন...

মধুপুরে বন্য জন্তুর আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা

মধুপুরে বন্য জন্তুর আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকটি গ্রামে। নারী ও শিশুসহ অন্তত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে গরু-ছাগলসহ গৃহপালিত পশুও আক্রান্ত...

Next Post
নাগরপুরে সড়ক ও ব্রিজের খনন অসম্পূর্ণ, দুর্ভোগে এলাকাবাসী

নাগরপুরে সড়ক ও ব্রিজের খনন অসম্পূর্ণ, দুর্ভোগে এলাকাবাসী

সর্বেশষ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In