শনিবার, অক্টোবর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ: দুর্ঘটনার শঙ্কা

আগস্ট ১৬, ২০২৬ — ভাদ্র ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ: দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইলে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ: দুর্ঘটনার শঙ্কা

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

টাঙ্গাইল পৌরসভার কাগমারা ইসলামবাগ এলাকায় মাঝ বরাবর ভেঙে যাওয়া একটি বৈদ্যুতিক খুঁটি গাছের সঙ্গে বেঁধে রেখে চালানো হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে যেকোনো সময় খুঁটি ও বিদ্যুতের তার সড়কে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াডোমা থেকে মির্জা মাঠ পর্যন্ত সড়ক নির্মাণের সময় কাগমারা ইসলামবাগ এলাকায় একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাটি থেকে প্রায় আট ফুট ওপর থেকে খুঁটিটি ভেঙে যায়। পরে খুঁটির ওপরের অংশ পাশের একটি মেহগনি গাছের ওপর হেলে পড়ে।

আরও পড়ুন

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলে চোর ধরতে গিয়ে ছুরিকা,ঘাতে গৃহকর্তা নি,হত

বাড়ির মালিক আমিনুল ইসলাম জানান, বিষয়টি সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিদ্যুৎ অফিসে আবেদন করলে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভাঙা খুঁটির ওপরের অংশ গাছের সঙ্গে বেঁধে দেন। একই সঙ্গে নতুন খুঁটি স্থাপনের কথা জানানো হলেও প্রায় দুই মাসেও তা করা হয়নি।

স্থানীয় বাসিন্দা মিরাজুল বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। শিক্ষার্থী ও সাধারণ মানুষও নিয়মিত যাতায়াত করেন। বাতাসে গাছের ডালপালা নড়াচড়া করলে খুঁটির বাঁধন ছিঁড়ে বিদ্যুতের তারসহ সেটি রাস্তায় পড়ে যেতে পারে। এতে প্রাণহানিসহ বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় তারা আতঙ্কে রয়েছেন। দ্রুত ভাঙা খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) টাঙ্গাইল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সহকারী প্রকৌশলী মো. আহসান ইবনে আজিজ জানান, ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পৌরসভা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, বিদ্যুৎ আইনের ৩৯ ধারা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন বা খুঁটি ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সাত থেকে ১০ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পৌরসভা বা ঠিকাদারি প্রতিষ্ঠান সহযোগিতা করলে দ্রুত খুঁটি পরিবর্তন করা সম্ভব হবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, ছবি সংযুক্ত করে আবেদন করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইসলামবাগকাগমারাটাঙ্গাইলটাঙ্গাইল পৌরসভাবিউবোবিদ্যুৎ ঝুঁকিভাঙা বৈদ্যুতিক খুঁটি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে...

চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত

টাঙ্গাইলে চোর ধরতে গিয়ে ছুরিকা,ঘাতে গৃহকর্তা নি,হত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে গভীর রাতে চুরি ঠেকাইতে গিয়ে চোরের ধারালো ছুরির আঘাতে মজনু মিয়া (৫০) নামের এক গৃহস্থ নির্মমভাবে খুন হয়েছেন। এ সময় ঘাতক চোরকে প্রতিরোধ...

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদ। তাকে বদলি করে টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন...

বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী সালাম ফকিরের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী সালাম ফকিরের ইন্তেকাল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৮ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় সদস্য এবং টাঙ্গাইলের ভূঞাপুরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনৈতিক ব্যক্তি সালাম পারভেজ ফকিরের...

নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার উন্নয়নমূলক ও সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ...

Next Post
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ, মহাসচিব ও মন্ত্রিসভায় আসছে পরিবর্তন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ, মহাসচিব ও মন্ত্রিসভায় আসছে পরিবর্তন

সর্বেশষ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In