রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, পরদিনই কান্দাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা

নভেম্বর ৫, ২০২৫ — কার্তিক ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, পরদিনই কান্দাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, পরদিনই কান্দাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা

টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কান্দাপাড়া এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানের ২৪ ঘন্টা না পেরোতেই আবারও আগের মতই শুরু হয়েছে মাদকের রমরমা ব্যবসা। এদিকে মাদকবিরোধী অভিযানের পর থেকেই পুনরায় মাদক ব্যবসা শুরু হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের দাবি, প্রশাসনের যোগসাজশেই চলছে এই অবাধ মাদকের ব্যবসা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কান্দাপাড়া এলাকার “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের” প্রধান ফটকের কাছে প্রকাশ্যেই মাদক কেনাবেচা হচ্ছে। এখানে মোছা. সীমা, অনিতা রবিদাস ও লতা রবিদাসসহ আরও অনেকেই নিষিদ্ধ মাদক হিরোইন ও ইয়াবা বিক্রি করছে।

আরও পড়ুন

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

শহরের বিভিন্ন এলাকা থেকে যুবকেরা মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে এসে এখান থেকে প্রকাশ্যেই মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন স্পটে পৌঁছে দেওয়া হচ্ছে এইসব নিষিদ্ধ মাদক।

পাশের সুইপার কলোনিতে লিটন রবিদাস, রুনিয়া রবিদাস, চুতিয়া রবিদাস, দিপালি রবিদাসের বাসায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে চোলাই মদ, বাংলা মদ, কেরু এন্ড কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মদ। এখানে দেখা মিলছে সমাজের নিম্নবিত্ত মানুষদের। বিশেষ করে রিকশাচালক, অটোরিকশা চালক, সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া শহরের উঠতি বয়সী বেশ কয়েকজন যুবকের মদ খেয়ে মাতলামি করতে দেখা গেল প্রকাশ্যেই।

স্থানীয় প্রবীণ বাসিন্দা ও দিঘুলিয়া সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাজী ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা হাজী বাদশা মিয়া, মো. কবির হোসেন, মজিবুর রহমান, ব্যবসায়ী ববিতা আক্তার জানান, এই এলাকায় ভোর ৪টা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি করা হয়। এছাড়া এসব মাদকসেবীরা এলাকার বিভিন্ন দোকানে দিন-রাত আড্ডা দেয়। ফলে আমাদের ছেলে সন্তান দিন দিন বিপথে চলে যাচ্ছে। এলাকার মহিলা, শিশু-কিশোরসহ এলাকাবাসী প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। এই সময় মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের যোগসাজশ রয়েছে। ফলে এলাকাবাসী বারবার বাঁধা দেওয়া সত্ত্বেও কোন ভাবেই এই মাদক বিক্রি বন্ধ করা যাচ্ছে না।

তারা আরও জানান, বিশেষ করে, একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে প্রকাশ্যে মাদক বিক্রি অত্যন্ত গহিত কাজ। আমরা এলাকাবাসী অবিলম্বে এই মাদকবিক্রি ও মাদক ব্যবসায়ীদের এলাকা থেকে উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। এসব মাদক ব্যবসায়ীদের দ্রুত উচ্ছেদ না করা হলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাবে।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সাইফুর রহমান জানান, যেখানে মাদক থাকবে সেখানেই অভিযান চলবে। এরই অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের কান্দাপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এতে বেশ কয়েকজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। এসময় পাঁচ পুরিয়া হেরোইনও জব্দ করা হয়। মাদক রাখার দায়ে লাছিয়া রবিদাসকে গ্রেপ্তার ও টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার রাতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍‍্যাব, পুলিশসহ যৌথবাহিনীর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ দেশিও চোলাই মদসহ ৬ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইয়াবাচোলাই মদটাঙ্গাইলটাঙ্গাইল সদর থানাপুলিশবাংলাদেশ সেনাবাহিনীমাদক ব্যবসামাদকবিরোধী অভিযানযৌথবাহিনী অভিযানর‍্যাবহিরোইন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাউসাইদ গ্রামের মামুনুর রশিদ মামুনের দুই মেয়ে মালিহা ও নাবিলা কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের অকালমৃত্যুতে...

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৮ অপরাহ্ণ
0

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
0

ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশে বিভিন্ন সময়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনা যেমন ঘটেছে, তেমনি তাদের হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু...

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর)...

Next Post
টাঙ্গাইলে মুগ ডালের নামে মথবিজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে মুগ ডালের নামে মথবিজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সর্বেশষ

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ অপরাহ্ণ
টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৬ অপরাহ্ণ
সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In