সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল ভাসানী হল দিনে পানের দোকান-ট্রাক স্ট্যান্ড, রাতে মাদকসেবীদের আড্ডা

আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইল ভাসানী হল দিনে পানের দোকান-ট্রাক স্ট্যান্ড, রাতে মাদকসেবীদের আড্ডা

টাঙ্গাইল ভাসানী হল দিনে পানের দোকান-ট্রাক স্ট্যান্ড, রাতে মাদকসেবীদের আড্ডা

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

একসময় টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ভাসানী হল। নাটক, সংগীত, নৃত্য, কবিতা, বইমেলা, রাজনৈতিক ও সামাজিক নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর থাকত এর পুরো প্রাঙ্গণ। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব ও তদারকির ঘাটতিতে ঐতিহ্যবাহী এই মিলনায়তন এখন পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় ভাসানী হলের বারান্দায় পানের দোকান এবং পুরো প্রাঙ্গণে ট্রাকস্ট্যান্ড গড়ে উঠেছে। সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আনাগোনা বেড়ে যায়। ফলে একদিকে যেমন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

আরও পড়ুন

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৩৫ শতাংশ জমির ওপর ভাসানী হল নির্মাণ করা হয়। ১৯৭৬ সালের ১৬ আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতির শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আবুল ফজল। ১৯৭৮ সালের ২ এপ্রিল দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মিলনায়তনের উদ্বোধন করেন তৎকালীন ঢাকা বিভাগের কমিশনার খানে আলম খান।

প্রথমদিকে মিলনায়তনটির নাম ছিল ‘টাঙ্গাইল টাউন হল’। পরে টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জামাতা প্রয়াত সামছুল হকের উদ্যোগে সর্বসম্মতিক্রমে এর নাম পরিবর্তন করে ‘ভাসানী হল’ রাখা হয়।

এরপর থেকে ভাসানী হল টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। প্রায় এক হাজার আসনের এই মিলনায়তনে নিয়মিত নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজন হতো। ফেব্রুয়ারি মাসে হল প্রাঙ্গণে বসত বইমেলা। ঈদসহ বিভিন্ন উৎসবেও সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে নাটক, কনসার্ট ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করত। পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশেরও গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি।

তবে নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অর্ধশত বছরের পুরোনো ভবনটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় এক যুগ আগে প্রশাসন ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। বর্তমানে ধুলোবালি, ভাঙাচোরা দেয়াল, খসে পড়া পলেস্তারা ও তালাবদ্ধ কক্ষের কারণে পুরোনো সেই প্রাণচাঞ্চল্য আর নেই।

সরেজমিনে দেখা যায়, ভাসানী হলের সামনের বারান্দায় পানের পাইকারি দোকান বসেছে। পুরো প্রাঙ্গণ ব্যবহার করা হচ্ছে ট্রাক রাখার স্থান হিসেবে। বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষও অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। মাদকসেবীদের আনাগোনার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ভবনটি পরিত্যক্ত থাকায় এর নিরাপত্তা ও নিয়মিত তদারকিও নেই।

স্থানীয়দের ভাষ্য, একসময় যেখানে পরিবার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসতেন মানুষ, এখন সন্ধ্যার পর সেই এলাকায় যেতেও অনেকে ভয় পান।

জানা গেছে, ২০১৫ সালে ভাসানী হল সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। চলতি বছরের ১২ জুন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাসানী হল পরিদর্শন করেন। এ সময় তিনি হলটির পূর্ণাঙ্গ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সংস্কারের দাবি সংস্কৃতিকর্মীদের টাঙ্গাইলের সংস্কৃতিকর্মীদের মতে, ভাসানী হল শুধু একটি ভবন নয়, এটি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে হলটি বন্ধ থাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বড় একটি স্থাপনার অভাব তৈরি হয়েছে।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার মাসুম ফেরদৌস বলেন, একসময় পাড়া-মহল্লায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সক্রিয় ছিল। বিভিন্ন উপলক্ষে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো এবং এসব কর্মকাণ্ডে ভাসানী হল মুখর থাকত। বর্তমানে সেই সাংস্কৃতিক সংগঠনগুলোর অনেকগুলোই আর আগের মতো সক্রিয় নেই।

সুরকার ও শিল্পী ফিরোজ বাচ্চু বলেন, ভাসানী হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর মতে, সাংস্কৃতিক অঙ্গনের জন্য হলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে বড় কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে শিল্পকলা একাডেমির ওপর নির্ভর করতে হয়। তাই টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বার্থে ভাসানী হল পুনরায় চালু করা প্রয়োজন।

কবি মাহমুদ কামাল বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হলটি পুনর্নির্মাণ বা সংস্কারের দাবি রয়েছে। বর্তমান সরকারের কাছে তিনি দ্রুত ভাসানী হল পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ বলেন, টাঙ্গাইল একটি পুরোনো ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ জেলা। ভাসানী হল জেলার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রধান স্থান ছিল। প্রায় এক যুগ ধরে এটি অবহেলিত অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখা জরুরি। এ জন্য ভালো সাংস্কৃতিক অবকাঠামো প্রয়োজন। তাই দ্রুত ভাসানী হল সংস্কারের দাবি জানান তিনি।

দ্রুত সংস্কারের আশ্বাস এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষের জন্য পর্যাপ্ত জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তাঁর স্মৃতিবিজড়িত এই হল রক্ষণাবেক্ষণের দায়িত্বও রয়েছে।

তিনি বলেন, ভাসানী হল সংস্কারে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সম্ভব—এমন পদক্ষেপই নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল ভাসানী হলটাঙ্গাইল শহরটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের সংস্কৃতিটাঙ্গাইলের সাংস্কৃতিক কেন্দ্রভাসানী হলভাসানী হল সংস্কারমওলানা ভাসানীসাংস্কৃতিক ঐতিহ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

ভারপ্রাপ্ত প্রভোস্টের শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বদলে গেল আবরার ফাহাদ হল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হলের আবাসিক শিক্ষার্থীদের আবাসন, পড়াশোনা ও দৈনন্দিন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে দায়িত্ব পালনের শুরু থেকেই নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ নেন বিদায়ী...

বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৪ অপরাহ্ণ
0

​টাঙ্গাইলের বাসাইলে ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাসাইল উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ​শনিবার (১০ অক্টোবর) দুপুরে লাল-নীল ফিতা কেটে ও ফলক উন্মোচনের...

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও...

‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৩ অপরাহ্ণ
0

‎বাংলাদেশের বস্ত্র ও পাট শিল্পের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সোনালী ব্যাগ প্রকল্পের অব্যবহৃত যন্ত্রপাতি পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য বাংলাদেশ...

প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: প্রতিমন্ত্রী টুকু

প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক...

Next Post
নাগরপুরে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নাগরপুরে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

সর্বেশষ

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল কেটে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ প্রতিমা লুট

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল কেটে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ প্রতিমা লুট

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In