টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি’র প্রার্থীর কমী সমর্থকদের বিরুদ্ধে। রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতি পাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
ফরহাদ ইকবালের সমর্থকরা বলেন, সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচার করলে গেলে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, নির্বাচনী প্রচারণা করতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ি গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে। ৭ থেকে ৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রির্টানিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহিন মিয়া বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং বিজিবি’র টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।











