মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার তার নিজস্ব ২৩ দফা নির্বাচনী ইস্তেহার জনসম্মুখে প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি ‘ঐক্যবদ্ধ মির্জাপুর জনতার ইস্তেহার’ ঘোষণা করেন।
সমাবেশে জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামানসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
ইস্তেহারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তৃতীয় লিঙ্গের উন্নয়ন, গোড়াই ফ্লাইওভারের নিচে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ করা এবং জুলাই যোদ্ধাদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।











