খবর বাংলা ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন শেখ মো. সাজ্জাত আলী। ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তিনি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সেই অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর।
তবে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী কমিশনার নিয়োগের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











