শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া উপসর্গ ব্যথার ধরন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আগস্ট ১৯, ২০২৫ — ভাদ্র ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
in স্বাস্থ্য ও চিকিৎসা
A A
ডেঙ্গু ও চিকুনগুনিয়া উপসর্গ ব্যথার ধরন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া উপসর্গ ব্যথার ধরন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত দুটি সাধারণ রোগ। উপসর্গ প্রায় মিল থাকলেও ব্যথার ধরন ও চিকিৎসা পদ্ধতিতে কিছু পার্থক্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. এ কে এম মূসা, অধ্যাপক, মেডিসিন বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।

ডেঙ্গু জ্বরে শরীরে হঠাৎ জ্বরের সঙ্গে মাংসপেশি ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা দেখা যায়। এ ব্যথাকে সাধারণভাবে ‘হাড়ভাঙা ব্যথা’ বলা হয়ে থাকে।

আরও পড়ুন

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে: তীব্র জ্বর (১০১–১০৫ ডিগ্রি ফারেনহাইট), মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব বা বমি, শরীরে ফুসকুড়ি এবং গিঁটে ব্যথা।

ডেঙ্গু হলে পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর তরল পান করতে হবে এবং জ্বর কমাতে শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে। নাড়ি ও রক্তচাপ মনিটর করতে হবে এবং প্রয়োজনে শিরাপথে স্যালাইন দিতে হতে পারে। সময়মতো চিকিৎসা না করলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা শক সিন্ড্রোম হতে পারে। তবে ডেঙ্গু সেরে গেলে সাধারণত গিঁটে আর ব্যথা থাকে না।

অন্যদিকে, ‘চিকুনগুনিয়া’ শব্দটির অর্থই হচ্ছে ‘বাঁকা হয়ে যাওয়া’। এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশিতে তীব্র ব্যথা হয়, যা অনেক সময় চলাফেরা কঠিন করে তোলে। চিকুনগুনিয়ার উপসর্গগুলোর মধ্যে রয়েছে: প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, শরীরে লাল র‌্যাশ, অস্থিসন্ধি ও মেরুদণ্ডে তীব্র ব্যথা এবং হাত-পা ফুলে যাওয়া।

এই রোগ সাধারণত উপসর্গ দেখেই শনাক্ত করা যায়। রক্তে সিবিসি এবং ৫-৭ দিন পর অ্যান্টিবডি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। ৮০ থেকে ৯০ শতাংশ রোগী কয়েক সপ্তাহের মধ্যেই আরোগ্য লাভ করেন। তবে ১০ শতাংশের কম রোগী জ্বর সেরে যাওয়ার পরও জয়েন্ট ও পেশিতে দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগেন। কেউ কেউ কয়েক মাস বা বছরেরও বেশি সময় ধরে এই ব্যথায় কষ্ট পেতে পারেন।

চিকুনগুনিয়া আর্থ্রাইটিস হলে শুরুতে উপসর্গভিত্তিক চিকিৎসা করতে হয়। বিশ্রাম, পর্যাপ্ত তরল পান, ব্যথা কমাতে প্যারাসিটামল ও ঠান্ডা সেঁক সহায়ক। কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।

যদি ব্যথা তিন মাসের বেশি স্থায়ী হয়, তাহলে তাকে ক্রনিক আর্থ্রাইটিস বলা হয়। এ অবস্থায় রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো চিকিৎসা দরকার হতে পারে। চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল, আইবি প্রফেন, ক্লোফেনাক, শর্ট কোর্স স্টেরয়েড, মিথোট্রেক্সেট এবং অন্যান্য প্রদাহরোধী ওষুধ ব্যবহার করা হতে পারে।

ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্টের কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব। ব্যায়াম ও নির্দিষ্ট থেরাপির মাধ্যমে ব্যথা ও চলাফেরার সমস্যাও কমানো যায়।

ভাইরাল জ্বরের উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়া উচিত। বিশেষ করে দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্ত থাকতে সময়মতো সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গিঁটে ব্যথাচিকুনগুনিয়া চিকিৎসাচিকুনগুনিয়া লক্ষণডেঙ্গু চিকিৎসাডেঙ্গু জ্বরফিজিওথেরাপিভাইরাল জ্বরহাড়ভাঙা ব্যথা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধের ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নামমাত্র ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন রোগীর চাপ বাড়লেও...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।...

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ, আকস্মিক পরিদর্শন এবং অনিয়ম...

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ পূর্বাহ্ণ
0

শিশুদের অন্ধত্ব, পুষ্টিহীনতা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি...

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থের অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও কিডনি প্রতিস্থাপনের ব্যয় বহন করতে না পেরে মানবিক...

Next Post
টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ৪৯ কেজি গাঁ'জা'স'হ তিনজন আ'ট'ক

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ৪৯ কেজি গাঁ'জা'স'হ তিনজন আ'ট'ক

সর্বেশষ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন সংসদ নেতা

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন সংসদ নেতা

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৮ অপরাহ্ণ
শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
আরও ১৭ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আরও ১৭ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
ম্যানিলায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ম্যানিলায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৩, ২০২৬ — শ্রাবণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In