দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ সীসা প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে তা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেওলী ইউনিয়নের ইশাপাশা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে আসছিল একটি চক্র। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে কারখানাটি ধ্বংস করে দেয়।
অভিযান পরিচালনাকারী দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা প্রস্তুত করা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










