খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে সোনার দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১৪ জুলাই সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এরপর থেকে একই দাম কার্যকর রয়েছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এছাড়া অন্যান্য ক্যারেটের সোনার দাম হলো—
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
সংগঠনটি আরও জানায়, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











