খবর বাংলা ডেস্ক :
নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় স্থানীয় কৃষকেরা মাটি খুঁড়তে গিয়ে এসব গুলি দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় গুলিগুলো কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।











