নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ অন্যান্য নেতারা অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।










