বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬ — শ্রাবণ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

এক্সে যা লিখলেন সার্জিও গোর বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং একসঙ্গে কাজ করলে বাস্তবসম্মত সাফল্য অর্জন সম্ভব। পরে তার এ বক্তব্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

সফরের বিভিন্ন কর্মসূচি গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি বাংলাদেশ সফরকে ইতিবাচক উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

এছাড়া বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২-এ নামানোর তথ্যও জানান তিনি। সার্জিও গোর বলেন, মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় এখনও অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ বহাল রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কূটনীতিতারেক রহমানপ্রধানমন্ত্রীর কার্যালয়বাণিজ্যবাংলাদেশবাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কবিনিয়োগমার্কিন বিশেষ দূতযুক্তরাষ্ট্রসার্জিও গোর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে...

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফাস্ট রিটেইলিংকে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফাস্ট রিটেইলিংকে আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ
0

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণের জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ম্যান-মেড...

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরো প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরো প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের...

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। আগামী ২৬ থেকে ২৮...

Next Post
মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে চান বলিভিয়ার কিংবদন্তি

মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে চান বলিভিয়ার কিংবদন্তি

সর্বেশষ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, আতঙ্কে স্বজনেরা

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, আতঙ্কে স্বজনেরা

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০০ অপরাহ্ণ
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, উদ্ধার হচ্ছে ফুটপাত

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, উদ্ধার হচ্ছে ফুটপাত

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In