বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

ফারাক্কা লং মার্চ মিছিল নয়; একটি আন্দোলন

মে ১৬, ২০২০ — জ্যৈষ্ঠ ২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১০:২৭ অপরাহ্ণ
in গণমাধ্যম ও মতামত
A A

সৃষ্টিকর্তার যে ক’টি অমূল্য নিয়ামত আমরা প্রায় বিনামূল্যে ভোগ করে থাকি- পানি তন্মদ্ধে অন্যতম। পানি প্রকৃতির অনন্য এক আধার। পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ বাঁধাহীন পানির অধিকার ভোগ করে আসছে। আবার এই পানি নিয়ে যুদ্ধও হয়েছে ঢের। তাই অনেকেই বলে থাকেন আজকে বিশ্বব্যাপী তেল নিয়ে যে যুদ্ধ চলছে অদূর ভবিষ্যতে তা পানিতে গিয়ে ঠেকবে। আর তা অবশ্যই হবে মিঠা পানি নিয়ে। কাজেই পানি নিয়ে ইনসাফ আজ বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত বটে। এই ইনসাফকে যারা অস্বীকার করে তারা মানবতার শত্রু। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায়। মানবতার শত্রু, তা সে যত শক্তিশালীই হোক না কেন তার পতনের নজির ইতিহাসে ভুরি ভুরি।

মজলুম জননেতা মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা আন্দোলনের ডাক দিয়ে বিশ্বজনমতের কাছে মানবতার এক অনন্য গীতিকাব্য রচনা করে গিয়েছিলেন। ভাসানীর এই ডাক কেবল ফারাক্কার ন্যায্য হিস্যা আদায়ের ডাকই নয়। এই ডাক জুলুমের বিরুদ্ধে মজলুমের টিকে থাকার ডাক। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে এক হবার ডাক। জাতিকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার ডাক। মাথা নত না করার ডাক। অধিকার আদায়ে বিশ্বজনমত গঠনের ডাক।

আরও পড়ুন

টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময়

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভাসানীই প্রথম ফারাক্কা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশকে মরুকরণের বিরুদ্ধে সোচ্চার করেছিলেন। ফারাক্কার রাজনৈতিক গুরুত্বকে ভবিষ্যত স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ বলে সতর্ক করে দিয়েছিলেন। আমরা এখন ক্রমশই মরুকরণের পার্শ্বিকতা টের পেতে শুরু করেছি। আগুনের আঁচ টের না পেলে বাঙালি নাকি তেঁতে ওঠে না। বাঙালি এখন তার আঁচ পেতে শুরু করেছে। শুধু জেগে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র।

পানির দাবীকে যারা ভারত বিরোধীতা কিংবা ভারত প্রীতির দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ রেখে নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ভাবছেন। তাদেরও ঘুম একদিন হারাম হয়ে যেতে পারে মিঠা পানির অভাবে অথবা লবনাক্ত পানির দাপটে। এরই মধ্যে আমরা টের পেতে শুরু করেছি একদিকে অকাল বন্যা অন্যদিকে পানির জন্য হাহাকারে। তাই আমাদের এই বাঁচা মরার সমস্যাকে কেবলমাত্র রাজনৈতিক সমস্যা বলেও পাশ কাটিয়ে যাবার পথ নেই। কারণ আমরা যাদেরকে আমাদের রাজনৈতিক প্রতিভু বানিয়ে তুষ্ট মনে দায়িত্বের শেষ ভাবছি, তাদের বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন দেশে বিকল্প আবাসন গড়ে তুলেছে। তাই এই সমস্যা নিরসনে এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যারা ভাবছি এ দায়িত্ব আমাদের নয়, তারাই এদেশের নব্বই ভাগ মানুষ। তাই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে।

পৃথিবীর কোন পরাশক্তিই অন্য জাতির ন্যায্য দাবী অগ্রাহ্য করে টিকে থাকতে পারেনি। সে যত ক্ষমতাশালীই হোক না কেন। বিশেষ করে ভারতের অভ্যন্তরেই যখন ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা উঠেছে। প্রতিবাদ হচ্ছে। জনমত গঠন হচ্ছে। মনে রাখতে হবে এ লড়াই কোন দেশ বা জাতির বিরুদ্ধে নয়। এ লড়াই মানুষ এবং প্রকৃতির বিরুদ্ধাচরণের বিরুদ্ধে প্রকৃতিবাদীদের লড়াই। ভারতের নিপীড়িত জনতা আমাদের পাশে থাকবে বলে আমার বিশ্বাস। দু’ভাবেই আমরা এ ব্যাপারে সোচ্চার হতে পারি। এক. কুটনৌতিক আলোচনা, দুই. আন্তর্জাতিক জনমত।

সবিশেষ ফারাক্কা লং মার্চকে যারা কেবলই একটি দিবস বা মিছিল বলে চালিয়ে দিতে চান, তারা এখনও বুঝে উঠতে পারেননি এর অন্তর্নিহিত সক্ষমতা। তা না হলে আজও বাংলার আপামর জনতা ধারণ করতো না ফারাক্কার চেতনা। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মালিকরা আজ বুঝতে পারছে স্বাধীনতা কেবল ভৌগলিক অখন্ডতার আকাঙ্খা নয়। অধিকার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার নামই স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে আমরা এমন একটা জাতি যারা কোনদিন কারও শান্তি বিনষ্ট করিনি। কারও ভুখন্ডে শোষণ জুলুমের চেষ্টা করিনি। তাই অন্য কোন রাষ্ট্র, সে যত শক্তিশালীই হোক না কেন বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। পারবেও না ইনশাআল্লাহ। সময়ের প্রয়োজনে ফারাক্কা আন্দোলনের চেতনার ভিত্তির উপর দাঁড়িয়েই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। আর সে দিন বেশী দুরে নয় যেদিন একটি হাত বল্লমের মতো ঝলসে উঠে বলবে- খামোশ।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময়

টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ...

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন...

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৬ — আশ্বিন ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
0

সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরতে গিয়ে পেশাগত দায়িত্বে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট কিংবা অসুস্থতাও অনেক সময় তাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে...

প্রকৃত সত্য আড়াল করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের অভিযোগ

প্রকৃত সত্য আড়াল করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে প্রকৃত সত্য আড়াল করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী আমানুল্লাহ আমান। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ...

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ
0

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ আবার জামায়াত-শিবিরকে কোণঠাসা করে ফেলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া...

Next Post

সহকর্মীদের সুরক্ষায় গণমাধ্যমকর্মী বাবু'র ব্যক্তিগত উদ্যোগ

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In