শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান

জানুয়ারি ৪, ২০২৬ — পৌষ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
in গণমাধ্যম ও মতামত
A A
বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান

প্রতিবেদন:
খবরবাংলা
,
ডেস্ক

মার্কিন সাংবাদিক জন রীডের আলোচিত গ্রন্থ ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ যেমন ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের ইতিহাস তুলে ধরে, তেমনি বাংলাদেশের সাম্প্রতিক ১০ দিন দেশের রাজনৈতিক বাস্তবতায় এনে দিয়েছে এক নীরব কিন্তু গভীর পরিবর্তন। এই সময়কাল হয়তো বিশ্ব কাঁপায়নি, তবে বাংলাদেশের মানুষের মনে আত্মবিশ্বাস, আশা ও ঐক্যের নতুন আলো জ্বালিয়েছে।

বাংলাদেশের জন্য ২৫ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সময়টি ছিল ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ। শোক আর প্রত্যাশার যুগলবন্দিতে দেশ এগিয়েছে এক নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে।

আরও পড়ুন

নিজ স্বার্থে ওসমান হাদির নাম ব্যবহার করবেন না, হাদির স্ত্রী

‘জুলাইয়ের পর আয় কমে গেছে, কোটি টাকার মালিক নই’: মীর স্নিগ্ধ

তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতির টার্নিং পয়েন্ট

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে অনেক বিশ্লেষক বাংলাদেশের রাজনীতির একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন।

এর আগের সময়টিতে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সহিংসতা, আইনশৃঙ্খলার অবনতি—সব মিলিয়ে দেশ ছিল চরম অস্থিরতায়। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক শূন্যতা পূরণ ও স্থিতিশীলতার বার্তা দেয়।

প্রিয় মাতৃভূমিতে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেওয়া প্রথম বক্তব্যেই তিনি ঐক্য, সহনশীলতা ও সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এতে অনেকেই তাকে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে দেখতে শুরু করেন।

আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী অনিশ্চয়তার অবসান তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক মহলেও ইতিবাচকভাবে প্রতিফলিত হয়। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে ‘ভবিষ্যতের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। এর মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়।

এতে উজ্জীবিত হয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রচারণায় গতি আনে।

খালেদা জিয়ার প্রয়াণ ও জাতীয় ঐক্যের বিরল দৃশ্য তারেক রহমানের দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এই মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়।

তার জানাজায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হয়, যা প্রমাণ করে—বাংলাদেশের মানুষ সংকটে ঐক্যবদ্ধ হতে জানে। রাজনৈতিক বিভাজন ভুলে মানুষ এক কাতারে দাঁড়ায়।

রাজনৈতিক সৌজন্য ও কূটনৈতিক তাৎপর্য বেগম জিয়ার প্রয়াণের পর জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানকে সমবেদনা জানান, যা দীর্ঘদিন অনুপস্থিত রাজনৈতিক সৌজন্যের একটি দৃষ্টান্ত তৈরি করে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের পেছনে তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও সংলাপের কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ৩২টি দেশের কূটনীতিকের উপস্থিতি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে এক ধরনের স্বস্তির বার্তা দেয়।

এক নতুন বাংলাদেশের সূচনা? ২৫ ডিসেম্বরের আগের বাংলাদেশ ছিল বিভক্ত ও উদ্বিগ্ন। আর পরের বাংলাদেশ যেন তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ, আত্মবিশ্বাসী ও স্থিতিশীলতার পথে অগ্রসর। এই দশ দিনে কোনো রক্তক্ষয়ী বিপ্লব হয়নি, কিন্তু ঘটেছে এক নীরব রাজনৈতিক রূপান্তর।

বিশ্লেষকদের মতে, এই সময়কালই হয়তো নতুন বাংলাদেশের যাত্রার সূচনা—যেখানে বিভাজনের বদলে সংলাপ, সংঘাতের বদলে ঐক্য সামনে আসছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খালেদা জিয়াজাতীয় ঐক্যতারেক রহমানত্রয়োদশ সংসদ নির্বাচনবাংলাদেশ সংবাদবাংলাদেশের রাজনীতিবিএনপি রাজনীতিরাজনৈতিক বিশ্লেষণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নিজ স্বার্থে ওসমান হাদির নাম ব্যবহার করবেন না, হাদির স্ত্রী

নিজ স্বার্থে ওসমান হাদির নাম ব্যবহার করবেন না, হাদির স্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ — মাঘ ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
0

ঢাকা-১১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জুলাই বিপ্লবের শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন।...

‘জুলাইয়ের পর আয় কমে গেছে, কোটি টাকার মালিক নই’: মীর স্নিগ্ধ

‘জুলাইয়ের পর আয় কমে গেছে, কোটি টাকার মালিক নই’: মীর স্নিগ্ধ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬ — মাঘ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৮ অপরাহ্ণ
0

জুলাই আন্দোলনের পর নিজের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি বলেন, সামাজিক মাধ্যমে অনেকেই তাকে কোটি...

কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ — পৌষ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১০ পূর্বাহ্ণ
0

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে...

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৬ — পৌষ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
0

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে। সোমবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। ভিডিও...

৭ ঘণ্টায় কত টাকা সহযোগিতা পেয়েছেন, জানালেন তাসনিম জারা

৭ ঘণ্টায় কত টাকা সহযোগিতা পেয়েছেন, জানালেন তাসনিম জারা

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ — পৌষ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
0

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

Next Post
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৯ হাজার ১১১ জন

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৯ হাজার ১১১ জন

সর্বেশষ

বাসাইলে নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাসাইলে নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ — ফাল্গুন ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
বাসাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ‎

বাসাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ‎

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ — ফাল্গুন ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আ'লীগ নেতাকর্মীদের পতাকা উত্তোলন ও প্রতিজ্ঞা

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ — ফাল্গুন ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:১৮ অপরাহ্ণ
ভারতের পুনের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ — ফাল্গুন ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
চারবার দল বদল করেও টাঙ্গাইল-৪ আসনে জামানত হারালেন লিয়াকত আলী

চারবার দল বদল করেও টাঙ্গাইল-৪ আসনে জামানত হারালেন লিয়াকত আলী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ — ফাল্গুন ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?