মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মীর সাজ্জাদ হোসেনকে সভাপতি এবং আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে সংগঠনের কার্যালয়ে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির এডহক কমিটির আহবায়ক আলমগীর খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় সমিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ খান। নির্বাচনে অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, রমজান আলী মিয়া ও মীর আমির হোসেন।
এ সময় সমিতির সাবেক সহ-সভাপতি আ: আজিজ ভূঁইয়া, সাবেক সদস্য ফরিদুজ্জামান রতন, উজ্জ্বল মোল্লা ও তাহের রাজা খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে কাশিল, বিয়ালা, নাকাসীম, বাহাত্তর ও বন্দে ভাটপাড়া এলাকা নিয়ে এই সমাজ কল্যাণ সমিতিটি প্রতিষ্ঠিত হয়।











