বুধবার, জুলাই ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলাধুলা

বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রক্টরসহ ১০

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
in খেলাধুলা, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রক্টরসহ ১০

বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রক্টরসহ ১০

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত সন্দেহকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।

আরও পড়ুন

কম্বোডিয়ায় নির্যাতনে টাঙ্গাইলের যুবকের মৃত্যু, গ্রেপ্তার মূলহোতা

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের বুধবারের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

এ সময় তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জননেতা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগে ফিরে গেলেও রাত আনুমানিক ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুনীর মোর্শেদ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

তিনি আরও বলেন, “উপাচার্য মহোদয় এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রাতে সংঘর্ষ থেমে গেলেও বুধবার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্জেন্টিনাক্যাম্পাসটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদবিশ্বকাপ ফুটবলবিশ্ববিদ্যালয়মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবিমিশরশিক্ষার্থী সংঘর্ষসহকারী প্রক্টর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কম্বোডিয়ায় নির্যাতনে টাঙ্গাইলের যুবকের মৃত্যু, গ্রেপ্তার মূলহোতা

কম্বোডিয়ায় নির্যাতনে টাঙ্গাইলের যুবকের মৃত্যু, গ্রেপ্তার মূলহোতা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের এক যুবকের মৃত্যুর মামলার মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮...

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের বুধবারের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের বুধবারের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
0

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭...

মাভাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা ‎আহ্বায়ক তুষার, সদস্য সচিব হৃদয়

মাভাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা ‎আহ্বায়ক তুষার, সদস্য সচিব হৃদয়

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ‎ ‎মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন...

আজ সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

আজ সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৫ অপরাহ্ণ
0

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে...

Next Post
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

সর্বেশষ

কম্বোডিয়ায় নির্যাতনে টাঙ্গাইলের যুবকের মৃত্যু, গ্রেপ্তার মূলহোতা

কম্বোডিয়ায় নির্যাতনে টাঙ্গাইলের যুবকের মৃত্যু, গ্রেপ্তার মূলহোতা

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রক্টরসহ ১০

বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রক্টরসহ ১০

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম

জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In