রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের মধ্যে পাঁচটিই চীনের। শুধু তা-ই নয়, মোট সম্পদের ভিত্তিতে বিশ্বের শীর্ষ চারটি ব্যাংকও চীনের। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকায় উঠে এসেছে বৈশ্বিক ব্যাংকিং খাতে চীনের শক্তিশালী অবস্থান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ।

তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হলো চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে। ঋণ, বিনিয়োগ ও নগদ অর্থসহ ব্যাংকগুলোর মোট সম্পদের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

আজকের সোনার দাম কত, জেনে নিন প্রতি ভরির মূল্য

শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন

বিশ্বের শীর্ষ চার ব্যাংকই চীনের

মোট সম্পদের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না। ব্যাংকটির সম্পদের পরিমাণ প্রায় ৬ লাখ ৯৭ হাজার কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সম্পদ ৬ লাখ ৫২ হাজার কোটি ডলার।

অন্যদিকে, ৫ লাখ ৪৮ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না। ফলে তালিকার শীর্ষ চারটি অবস্থানই চীনের ব্যাংকগুলোর দখলে।

পঞ্চম স্থানে জেপি মরগান চেজ

চীনের বাইরে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি ডলার। তালিকায় প্রতিষ্ঠানটি পঞ্চম স্থানে রয়েছে।

সম্পদের হিসাবে আইসিবিসি ও জেপি মরগান চেজের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। তালিকায় দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আইসিবিসির সম্পদ জেপি মরগান চেজের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি।

বিশ্বের সবচেয়ে বড় ১০ ব্যাংকের তালিকা

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তালিকায় শীর্ষ ১০ ব্যাংকের অবস্থান ও সম্পদের পরিমাণ তুলে ধরা হয়েছে এভাবে—

১. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), চীন: ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার।

২. এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, চীন: ৬ লাখ ৯৭ হাজার কোটি ডলার।

৩. চায়না কনস্ট্রাকশন ব্যাংক, চীন: ৬ লাখ ৫২ হাজার কোটি ডলার।

৪. ব্যাংক অব চায়না, চীন: ৫ লাখ ৪৮ হাজার কোটি ডলার।

৫. জেপি মরগান চেজ, যুক্তরাষ্ট্র: ৪ লাখ ৪২ হাজার কোটি ডলার।

৬. ব্যাংক অব আমেরিকা, যুক্তরাষ্ট্র: ৩ লাখ ৪১ হাজার কোটি ডলার।

৭. বিএনপি পারিবাস, ফ্রান্স: ৩ লাখ ২৮ হাজার কোটি ডলার।

৮. এইচএসবিসি, যুক্তরাজ্য: ৩ লাখ ২১ হাজার কোটি ডলার।

৯. ক্রেডিট অ্যাগ্রিকোল, ফ্রান্স: ৩ লাখ ১৫ হাজার কোটি ডলার।

১০. পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না, চীন: ২ লাখ ৬৭ হাজার কোটি ডলার।

তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে চীনের পাঁচটি, যুক্তরাষ্ট্রের দুটি, ফ্রান্সের দুটি এবং যুক্তরাজ্যের একটি ব্যাংক রয়েছে।

চীনের ব্যাংকগুলোর সম্পদ এত বেশি কেন?

বিশ্লেষণ অনুযায়ী, চীনের ব্যাংকিং খাতের বিশাল সম্পদের পেছনে দেশটির অর্থনৈতিক কাঠামো ও আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল সঞ্চয় ব্যাংকগুলোতে আমানত হিসেবে জমা হয়। এসব আমানতের ভিত্তিতে ব্যাংকগুলো অর্থনীতির বিভিন্ন খাতে ঋণ প্রদান ও বিনিয়োগ করে।

এ ছাড়া চীনের বৃহৎ অর্থনীতি, শিল্প উৎপাদন, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমে ব্যাংকগুলোর ব্যাপক সম্পৃক্ততা তাদের সম্পদের পরিমাণ বাড়াতে ভূমিকা রাখে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের এই তালিকা বৈশ্বিক ব্যাংকিং খাতে বিভিন্ন দেশের অবস্থান ও আর্থিক প্রতিষ্ঠানের আকার তুলে ধরে। মোট সম্পদের হিসাবে শীর্ষস্থানগুলোতে চীনের ব্যাংকগুলোর আধিপত্য দেশটির ব্যাংকিং খাতের ব্যাপকতা ও বৈশ্বিক গুরুত্বের প্রতিফলন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনীতি সংবাদ সব ট্যাগ কপিআইসিবিসিআন্তর্জাতিক ব্যাংকিংচীনের ব্যাংকজেপি মরগান চেজবিশ্ব অর্থনীতিবিশ্বের শীর্ষ ব্যাংক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আজকের সোনার দাম কত, জেনে নিন প্রতি ভরির মূল্য

আজকের সোনার দাম কত, জেনে নিন প্রতি ভরির মূল্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজ রোববারও নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। গত মঙ্গলবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি...

শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন

শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৫ অপরাহ্ণ
0

ব্যাংক থেকে অর্থ লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা। তাঁদের প্রশ্ন, এস আলম, বেক্সিমকো ও নাসা গ্রুপের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা...

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

দেশের সিমেন্টশিল্পে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেঘনা সিমেন্ট মিলস...

যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ অপরাহ্ণ
0

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরও অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পায়নি...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
0

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮...

Next Post
দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

সর্বেশষ

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In