রবিবার, অক্টোবর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক উড়োজাহাজ

আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০১ অপরাহ্ণ
in বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
A A
ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক উড়োজাহাজ

ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক উড়োজাহাজ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ব্যাটারির শক্তিতে চলা বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরীক্ষামূলক এই উড্ডয়নের মাধ্যমে বৈদ্যুতিক বিমান প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান হার্ট অ্যারোস্পেস। প্রতিষ্ঠানটির তৈরি ‘এক্স১’ নামের উড়োজাহাজটি কোনো জ্বালানি ব্যবহার না করে শুধু ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে ছিল।

তবে এক্স১ যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়নি। ভবিষ্যতে হার্ট অ্যারোস্পেসের হাইব্রিড আঞ্চলিক উড়োজাহাজ তৈরির প্রযুক্তি পরীক্ষা করাই এর মূল উদ্দেশ্য। পরীক্ষামূলক এই উড্ডয়নের মাধ্যমে ছোট আকারের বাণিজ্যিক বিমানের কাছাকাছি আকারের উড়োজাহাজে ব্যাটারিচালিত উড্ডয়ন ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই করা হয়েছে।

আরও পড়ুন

ডাইনোসরের বিলুপ্তির পর বাদুড়ের উত্থান, মিলল ৬৫ লাখ বছরের ইতিহাস

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

এক্স১-এর ডানার বিস্তার ১০৬ ফুট এবং দৈর্ঘ্য ৭৬ ফুট। উড়োজাহাজটির ওজন ২৫ হাজার পাউন্ডের বেশি। এতে ৩০টি আসনের ব্যবস্থা রয়েছে। নিউইয়র্কের একটি আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ ফুট উচ্চতায় ওঠে এবং প্রায় ২৭ মিনিট আকাশে অবস্থান করে। পুরো পরীক্ষামূলক উড্ডয়নে এর শক্তির উৎস ছিল ব্যাটারি। বিমানে ছিলেন শুধু একজন পাইলট।

হার্ট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ফর্সলুন্ড জানিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে বাণিজ্যিক বিমানের কাছাকাছি আকারের একটি উড়োজাহাজে বৈদ্যুতিক উড্ডয়ন প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। তবে এক্স১ কখনো যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে না। এটি মূলত একটি ‘উড়ন্ত পরীক্ষাগার’, যেখানে ব্যাটারি, বৈদ্যুতিক মোটর ও উড্ডয়ন-সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে।

এই পরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য ভবিষ্যতে বাণিজ্যিক উড়োজাহাজ তৈরিতে কাজে লাগাবে হার্ট অ্যারোস্পেস। প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক প্রকল্প হলো ‘ইএস–৩০’, ৩০ আসনের একটি হাইব্রিড আঞ্চলিক উড়োজাহাজ। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের দিকে এটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে পারে।

ইউনাইটেড এয়ারলাইনস, এয়ার কানাডা ও জেএসএক্সসহ কয়েকটি বিমান সংস্থা ইএস–৩০-এর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। হাইব্রিড উড়োজাহাজ তৈরির মূল লক্ষ্য শুধু কার্বন নিঃসরণ কমানো নয়; জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সম্ভাবনাও এ প্রযুক্তির অন্যতম আকর্ষণ।

হার্ট অ্যারোস্পেসের দাবি, একই আকারের প্রচলিত আঞ্চলিক উড়োজাহাজের তুলনায় ইএস–৩০ পরিচালনায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত খরচ কমতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এক্স১-এর একটি পরীক্ষামূলক উড্ডয়নে বিদ্যুৎ খরচ হয়েছে প্রায় ৫ ডলার।

তবে এই হিসাবকে উড়োজাহাজটির প্রকৃত পরিচালন ব্যয়ের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে না। কারণ এতে পাইলট ও অন্যান্য কর্মীদের বেতন, বিমানবন্দর ফি, রক্ষণাবেক্ষণ, বিমা এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়ার মতো ব্যয় অন্তর্ভুক্ত নয়।

বিশেষজ্ঞদের জন্য বড় প্রশ্ন এখন হলো, হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ বাণিজ্যিকভাবে চালু হলে বিমান সংস্থাগুলো বাস্তবে কতটা খরচ কমাতে পারবে। একই সঙ্গে এই প্রযুক্তির কারণে যাত্রীদের টিকিটের দাম কতটা কমবে, সেটিও নির্ভর করবে ভবিষ্যতের পরিচালন ব্যয় ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর।

তথ্য সূত্র : প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইএস-৩০উড়োজাহাজের নতুন প্রযুক্তিএক্স১ উড়োজাহাজবিমান প্রযুক্তিবৈদ্যুতিক উড়োজাহাজবৈদ্যুতিক বিমানবৈদ্যুতিক বিমান প্রযুক্তিব্যাটারিচালিত বিমানহাইব্রিড বিমানহার্ট অ্যারোস্পেস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডাইনোসরের বিলুপ্তির পর বাদুড়ের উত্থান, মিলল ৬৫ লাখ বছরের ইতিহাস

ডাইনোসরের বিলুপ্তির পর বাদুড়ের উত্থান, মিলল ৬৫ লাখ বছরের ইতিহাস

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ অপরাহ্ণ
0

ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে বাদুড়ের আবির্ভাব কীভাবে হয়েছিল, তার বিবর্তনীয় ইতিহাস নিয়ে নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় ধারণা করা হচ্ছে, প্রায় ৬ কোটি ৫০ লাখ বছর...

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ অপরাহ্ণ
0

যুক্তরাজ্যে মেটার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। ইনস্টাগ্রামের নতুন ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালুর আগে অবৈধ কনটেন্ট ও শিশুদের জন্য সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন...

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিশেষ প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, অপতথ্য, মানহানি, চরিত্রহনন, ব্ল্যাকমেইল,...

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ — আশ্বিন ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
0

স্মার্টফোনের পর প্রযুক্তি দুনিয়ায় নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ছে। স্মার্ট চশমা, এআই পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো এসব যন্ত্র ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে বিভিন্ন কাজে...

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার...

Next Post
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা

এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা

সর্বেশষ

পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর

পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:১২ অপরাহ্ণ
মানসিক চাপ, খাওয়ার অভ্যাস, মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত খাওয়ার প্রবণতা, ক্ষুধামন্দা, স্বাস্থ্য টিপস, পুষ্টি ও স্বাস্থ্য

মানসিক চাপে কেউ বেশি খান, কেউ খেতেই পারেন না—কেন এমন হয়?

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৫১ অপরাহ্ণ
পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৩৩ অপরাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ

দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
আজও দিল্লিতে বিক্ষোভ, আবারও আটক নেহা বোরা

আজও দিল্লিতে বিক্ষোভ, আবারও আটক নেহা বোরা

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In