মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ভাইরাল হওয়া ভিডিওতে সন্তানের মৃত্যু দেখে পরিবার

সেপ্টেম্বর ১৭, ২০২৪ — আশ্বিন ২, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১:৫৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A
বৈষম্যবিরোধী আন্দোলনে বিজয়ের চল্লিশ দিন পরও সন্ধান মেলেনি হৃদয়ের
বৈষম্যবিরোধী আন্দোলনে বিজয়ের চল্লিশ দিন পরও সন্ধান মেলেনি হৃদয়ের

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে বিজয়ের পর চল্লিশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি আন্দোলনে অংশ নেয়া হৃদয়ের।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ‘বিজয় মিছিলে গিয়ে গুলিতে নিহত’ টাঙ্গাইলের হৃদয়ের লাশ ৪০ দিন পরেও পায়নি পরিবার।

আরও পড়ুন

বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বেকড়া-আটগ্রাম ইউনিয়নে কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক

তবে মা রেহেনা বেগম এখনও অপেক্ষায় আছেন, জীবিত না ফিরলেও অন্তত শেষবার ‍মৃত ছেলেকে ছুঁয়ে দেখতে চান তিনি।

আরো পড়ুন – যে কোন মূল্যে স্বৈরশাসকের বিরুদ্ধে এ ঐক্য ধরে রাখতে হবে

হৃদয় (২০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর মধ্যপাড়া গ্রামের ভ্যানচালক লাল মিয়ার ছেলে।

বাবা অসুস্থ হওয়ার পর থেকে নিজের লেখাপড়া আর সংসারের খরচ চালাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অটোরিকশা চালাতেন হেমনগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয়।

৫ অগাস্ট সরকার পতনের পর কোনাবাড়ির কাশেমপুর সড়কের মেট্রো থানার শরীফ মেডিকেলের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়।

সেই মিছিলে হৃদয়ের সঙ্গে তার ভগ্নিপতি ইব্রাহিম ও বন্ধু রবিন ছিলেন।

জানা যায়, পরিবার জানায়, হৃদয় ছিলেন দুই বোনের এক ভাই। দুই বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে।

বাবা লাল মিয়া এলাকায় রিকশাভ্যান চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। কিন্তু অসুস্থতার কারণে লাল মিয়া আর কাজ করতে পারতেন না।

পরে বাধ্য হয়েই সংসারের খরচ চালাতে মে মাসে লেখাপড়ার পাশাপাশি হৃদয় অটোরিকশা চালানো শুরু করেন। তখন বাবা-মা এক বোনের বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য –

হৃদয়ের ভগ্নিপতি ইব্রাহিম ও বন্ধু রবিন বলেন, তারা পুলিশের গুলিতে হৃদয়কে মাটিতে লুটিয়ে পড়তে এবং তার লাশ নিয়ে যেতে দেখেছেন।

কিন্তু পরে আর চেষ্টা করেও হাসপাতাল মর্গ বা অন্য কোথাও হৃদয়ের লাশের খোঁজ পাওয়া যায়নি।

পরে এ ঘটনার ভিডিও দেখেও স্বজনরা হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান ইব্রাহিম।

১১ দিন অপেক্ষার পর ২৬ অগাস্ট কোনাবাড়ি থানায় ৫৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন বলে জানান হৃদয়ের ভগ্নিপতি ও মামলার বাদী ইব্রাহিম।

পরিবারের ভাষ্য –

আলমনগরে হৃদয়দের বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িটি জরাজীর্ণ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা রেহেনা বেগম।

বাড়িতে রাখা ছেলের জামা-কাপড়, খেলাধুলায় পাওয়া বিভিন্ন পুরস্কার হাতে নিয়ে তিনি সারাক্ষণ কাঁদেন আর ছেলের পথ চেয়ে বসে থাকেন।

আরো পড়ুন – পদ্মা সেতু মনে হয় শেখ হাসিনার বাবার টাকায় করেছিলো

বাবা লাল মিয়াও ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন। তিনি বুঝতে পারছেন না, আগামী দিনে তার সংসারটি কীভাবে চলবে।

হৃদয়ের বাবা লাল মিয়া বলছিলেন, “বড় মেয়ের জামাইয়ের একটি ঘরে আমি স্ত্রী নিয়ে থাকি। ছেলে একটি ভাঙাচোরা ঘরে থাকে। ছেলেটা কোনাবাড়িতে অটোরিকশা চালাতো।”

ঘটনার দিন লাল মিয়া ছেলেকে বাড়িতে আসতে বলেছিলাম। কিন্তু হৃদয় বলেছিল, ভাইয়ের (বোন জামাই) সঙ্গে যাবে।

“বাবাডা আর ফিরে আসলো না। এখন আমার ছেলের মরদেহ ফেরত চাই।”

হৃদয়ের মা রেহেনা বেগম বলেন, “আমাদের খাবার ও পড়াশুনা করার জন্য কোনাবাড়িতে কাজ করতে গেছিল।

১০ হাজার টাকা কিস্তি তুলে ছেলেকে দিয়েছি গাড়ি চালানো শিখতে। ছেলে গাড়ি চালাবে।

“সেই কিস্তির টাকা এখন কে দেবে? আমার ছেলেডাকে মাইরা ফেলেছে পুলিশ গুলি করে।

আমার ছেলের মরদেহ ফেরত দেন আমি দেখবো। আমি তারে ধরতে চাই। আমি ছেলে হত্যার বিচার চাই।”

হৃদয়ের বোন জিয়াসমিন আক্তার বলেন, ঘটনার দিন বিকালেই মোবাইলে ভাইয়ের সঙ্গে তার সবশেষ কথা হয়। তখন তিনি ভাইকে বাসায় চলে যেতে বলেছিলেন। তখন হৃদয়ের কাছে স্বামী ইব্রাহিমের খোঁজ-খবরও নেন।

এর আধা ঘণ্টা পর ইব্রাহিম স্ত্রী জিয়াসমিনকে মোবাইল করে হৃদয়ের মারা যাওয়ার কথা জানান।

তখন জিয়াসমিন আবার হৃদয়ের মোবাইলে ফোন দেন। তখন একজন ফোন ধরে বলেন, মোবাইলটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন।

জিয়াসমিন আক্তার বলছিলেন, “ভাইয়ের আশা ছিল লেখাপড়া করে চাকরি করবে। বাবা-মায়ের মুখে খাবার তুলে দিবে।

কিন্তু সেই স্বপ্ন পুলিশ শেষ করে দিল। যারা ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই।

এসময় তিনি বলেন, দেশ স্বাধীনে যেন শহীদের খাতায় ভাইয়ের নাম থাকে।”

হৃদয়ের বন্ধুর কথা –

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে হৃদয়ের বন্ধু রবিন বলেন, ৫ অগাস্ট বিকালে কোনাবাড়ির কাশেমপুর সড়কের মেট্রো থানার শরীফ মেডিকেলের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। সেই মিছিলে হৃদয়, ইব্রাহিমসহ তারা গিয়েছিলেন।

তিনি বলেন, “মেট্রো থানার সামনেই আমরা অবস্থান নিয়েছিলাম। এ সময় পুলিশ আমাদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনে গ্যাস ও গুলি করে।

আরো পড়ুন – স্বৈরাচার বিদায় হয়েছে। প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে

অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা একপাশে ছিলাম। আর হৃদয় ছিল অন্যপাশে। তখন হৃদয় ভয়ে একটি বাড়ির পাশে লুকিয়ে ছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে সড়কে নিয়ে যায় এবং মারধর করে।”

রবিন বলেন, “আমরা দূর থেকে এইটা দেখছিলাম। ভাবলাম, হয়তো মারধর করে ছেড়ে দিবে। কিন্তু তারা গুলি করে হত্যা করেছে।

এ সময় চতুর্দিকে গুলি করা হয়। ভয়ে এগিয়ে যেতে পারিনি। শুধু চেয়ে চেয়ে দেখলাম তার মৃত্যু।”

“ভেবেছিলাম, পরিবেশ শান্ত হলে তার মরদেহ আনতে যাবো। পরে পুলিশ তার মরদেহ নিয়ে চলে যায়।

ওইদিন রাত ১২টার পর যেখানে তাকে হত্যা করা হয়েছে সেখানে শুধু তার রক্তাক্ত লুঙ্গিটা পাই। তবে পুলিশ মরদেহ নিয়ে কোথায় রেখেছে সেটা আর জানতে পরিনি।”

পরে আশপাশে খোঁজ-খবর নিতে গেলে কয়েকজনের কাছে সেদিন সেখানকার ঘটনার একটি ভিডিও পান রবিন।

সেই ভিডিও দেখার কথা জানান হৃদয়ের ভগ্নিপতি ইব্রাহিমও।

তিনি বলেন, ভিডিওটি আশপাশের বাসা থেকে ধারণা করা হয়েছিল। এরকম ছোট ছোট কয়েকটি ভিডিও দেখার কথা জানান তিনি।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা –

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী মো. হামিদ। তার কোনাবাড়িতে একটি দোকান আছে। মিছিলের আগে হৃদয় সেই দোকানের সামনেই ছিলেন। সঙ্গে তার ভগ্নিপতিকেও দেখেছিলেন হামিদ।

তিনি বলছিলেন, “আমি তাকে মিছিলে যেতে বারণ করেছিলাম। তারপরও তারা আনন্দ মিছিলে যোগদান করেছে।

বোনের জামাই ইব্রাহিম দূর থেকে দেখেছেন কিভাবে হৃদয়কে গুলি করে মেরেছে পুলিশ। কিন্তু ভয়ে কেউ সামনে যাওয়া সাহস পায়নি।”

যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে দোকানদার হামিদ বলেন, “হৃদয়ের মরদেহ যেন তার পরিবার ফিরে পায়।”

কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায়, ১০-১২ জন পুলিশ এক যুবককে ধরে সড়কের উপর নিয়ে লাঠিপেটা করছে। এরপর তাকে চারদিকে ঘিরে মারধর করছে।

চারদিকে গুলির শব্দ শোনা যাচ্ছে। এরমধ্যে হঠাৎ করেই গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন যুবক।

পরে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যায়। এরপর আবার চারজন পুলিশ সদস্য সেখানে আসেন। তাদের মধ্যে দুইজন হাত দুইজন পা ধরে তাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, তিনজন মিলে যুবকের লাশ টেনে গলির ভিতর নিয়ে যাচ্ছে। তখনও আশপাশে প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে।

এরপর ওই তিনজন তার মরদেহ ফেলে চলে যায়। তার একটু পর আবার দুইজন এসে মরদেহটি গলির আরও ভিতর নিয়ে যাচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: পরিবারভাইরালভিডিওসন্তানের মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
0

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে ‘নজরুল বর্ষ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ​সোমবার (৩১ আগস্ট)...

বেকড়া-আটগ্রাম ইউনিয়নে কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক

বেকড়া-আটগ্রাম ইউনিয়নে কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া-আটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বেকড়া পূর্বপাড়া ৬...

সখিপুরে বণিক সমিতির সভাপতির খামারে পশু চুরি

সখিপুরে বণিক সমিতির সভাপতির খামারে পশু চুরি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেনের খামারে আবারও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ভোররাত ৩টার দিকে গোয়ালঘরের তালা ভেঙে চারটি গাভী ও তিনটি মহিষ...

দুইটি কিডনি বিকল, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাইমুল ইসলাম! টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা 

দুইটি কিডনি বিকল, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাইমুল ইসলাম! টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা 

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

জীবন যেন নিভু নিভু জ্বলছে। এই বয়সে যেখানে বই হাতে পড়ার টেবিলে থাকার কথা ছিল। সে যেন মৃত্যুর প্রহর গুণছে। দুইটি কিডনি বিকল হওয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।...

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বাসাইল থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) মাদকবিরোধী ​র‍্যালিটি কাউলজানী বোর্ডবাজারের বিভিন্ন সড়ক...

Next Post

৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা

সর্বেশষ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে সাড়ম্বরে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাগরপুরে সাড়ম্বরে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
নদী দখল করে শিল্পায়ন, মেঘনা উদ্ধারে প্রশাসনকে কমিশনের নির্দেশ

নদী দখল করে শিল্পায়ন, মেঘনা উদ্ধারে প্রশাসনকে কমিশনের নির্দেশ

আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৩ অপরাহ্ণ
বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
বেকড়া-আটগ্রাম ইউনিয়নে কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক

বেকড়া-আটগ্রাম ইউনিয়নে কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক

আগস্ট ৩১, ২০২৬ — ভাদ্র ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In