টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, আদিবাসী ছাত্র সংগঠন, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, ধ্রুবতারা, ম্যাথ ক্লাবসহ অন্যান্য ছাত্র-ছাত্রী সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











