খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার শহীদ এবং মহাসচিব হয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এ বকর। সহ-সভাপতি হয়েছেন শেখ বশির আহমেদ মামুন ও মো. আরফাতুর রহমান (আপেল)। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রহমান ও এম. মাহমুদুর রশিদ। কোষাধ্যক্ষ হয়েছেন আহমদে কবির।
পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. লকয়িত উল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, মো. শাহজাহান সাজু, মো. ফয়জুল আলম, জুবায়ের আহমেদ, মোহাম্মদ শাহজাহান, আবু হেনা মোস্তফা কামাল এবং কাজী ফাহাদ মোস্তফা।
নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার শহীদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। তিনি জানান, হালাল শিল্পের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধিতে চেম্বার সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সদস্যসেবা বৃদ্ধি, নীতিনির্ধারণী সহায়তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বিএমসিসিআইকে একটি কার্যকর ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











