মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার থেকে মাসুদ রানা সিকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বেলতৈল গ্রামের মুক্তার আলী সিকদারের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে মাসুদ রানা সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মাসুদ রানা সিকদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।











